ভারতে ইসলাম আইন লাগু করার চেষ্টা! NIA-এর হাতে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদীফের

ভারতে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে গ্রেফতার এক সন্ত্রাসবাদী। গ্রেফতার হওয়া জঙ্গির নাম মহম্মদ রাসিদ। দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করছিল এই জঙ্গি। কিন্তু নিজের লক্ষ্য পূরণের আগেই এনআইএর হাতে গ্রেফতার হতে হলো তাঁকে।

গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কুখ্যাত এই জঙ্গি তামিলনাড়ুর কূডলোর জেলার বাসিন্দা। বছর ২৫।

মহম্মদ রাসিদ নামের এই জঙ্গি “Sahadat is Our Goal” নামের আতঙ্কবাদী সংগঠনের সাথে জড়িত ছিল। মূলত এই সংগঠন দেশে ইসলামিক আইন লাগু করার উদ্দেশ্য নিয়ে চলে। শেখ দাউদ এই সংগঠনের মাথা। এই মামলয় এখনও অবধি ৯ জনকে গ্রেফতার করেছে NIA , এর আগে NIA পশ্চিমবঙ্গ ও কেরল থেকে বেশ কিছু আতঙ্কবাদিকে গ্রেফতার করেছে।

মহম্মদ রাসিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই সামনে এসছে। সোশ্যাল মিডিয়ায় শেখ দাউদ-এর নেতৃতে রাসিদ হিংসাত্মক  জিহাদের বিষয়ে আলোচনা করতো।

RELATED Articles