এর আগে বারংবার কেন্দ্রে তরফ থেকে বলা হয়েছিল যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করাতে হবে। এই কাজ করার জন্য বারংবার নতুন সময়সীমা দিয়েছে কেন্দ্র কিন্তু অনেকেই এই কাজ এখনো সম্পূর্ণ করেননি। তাই এবার ব্যাঙ্কগুলির কাছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে কড়া নির্দেশিকা গেল যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজ ব্যাঙ্ককে সারতেই হবে।
আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্তিকরণ এর কাজ সেরে ফেলার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।একান্তই যদি এই সময়সীমার মধ্যে সম্ভব না হয় তাহলে আগামী বছর ৩১ শে মার্চের মধ্যে এই কাজ যেন অবশ্যই করে ফেলা হয় বলে জানিয়েছেন তিনি।
এছাড়াও তিনি ডিজিটাল লেনদেন এর দিকে নজর দিতে বলেছেন এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রচার করার কথা বলেছেন এবং রুপে কার্ড এর জনপ্রিয়তা বাড়ানোর কথাও অর্থমন্ত্রী বলেছেন।
মঙ্গলবার ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন (আইবিএ) ৭৩তম বার্ষিক সাধারণ সভায় ভাষণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানেই তিনি জানান যে গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহী করে তুলতে হবে কারণ পরবর্তীকালে প্রযুক্তির যুগ আসবে। যদি প্রয়োজন পড়ে তাহলে ব্যাঙ্ক কর্মী ও সাধারণ মানুষকে প্রযুক্তিগত শিক্ষা দেওয়ার ব্যাপারে সাহায্য করতে হবে।এখন যেহেতু রুপে কার্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত অ্যাকাউন্ট খোলার সময়ই ব্যাংক গ্রাহকদের রুপে কার্ড দিয়ে দেবে।





