সুখবর! বড় উদ্যোগ মোদী সরকারের, ২০০ টাকা কমছে রান্নার গ্যাসের দাম, পেট্রোলের দাম কমছে লিটার প্রতি প্রায় ১০ টাকা

সাধারণ মানুষের জন্য বড় খবর। দাম কমছে রান্নার গ্যাস (LPG) থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের (Fuel)। মধ্যবিত্তদের দৈনন্দিন খরচ কমাতে এবার এক বড় উদ্যোগ নিল মোদী সরকার (Modi Government)। রান্নার গ্যাস ও জ্বালানির দাম কমার জেরে এবার মধ্যবিত্তদের মুখে খানিক হাসির আভা দেখা যেতে পারে।

সূত্রের খবর, কেন্দ্র সরকার পেট্রোল-ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমাচ্ছে। পেট্রোলের উপর ৮ টাকা ও ডিজেলের উপর থেকে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমছে। এর জেরেই কমবে জ্বালানির দাম। এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

আজ, শনিবার নিজের টুইটারে জ্বালানির উপর থেকে শুল্ক কমানোর ঘোষণা করেন নির্মলা সীতারমণ। তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার দরিদ্র এবং সাধারণ মানুষের কষ্টলাঘবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই সাধারণ সুরাহার জন্য আরও কিছু পদক্ষেপের ঘোষণা করছি আমরা”।

https://twitter.com/nsitharaman/status/1527999332103794690?t=Qartofa0gpiDRXmB5gsSjw&s=19

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকেই এতদিন ধরে জ্বালানির মূল্যবৃদ্ধির মূল কারণ বলে মনে করা হচ্ছিল। চলতি বছরের এপ্রিল মাসে পাইকারি ও খুচরো ব্যবসায় তেলের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, তেমনটা এর আগে কখনও হয়নি। এর জেরে সুদের হারও বাড়িয়ে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। এর জেরে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের নাজেহাল অবস্থা হচ্ছিল।

https://twitter.com/nsitharaman/status/1527999337799618561?t=IdGF82SGAWvtBH1mxQXLug&s=19

তবে এবার কেন্দ্র এই এক্সাইজ ডিউটি কমানোর ফলে প্রতি লিটার পেট্রোলে দাম কমবে সাড়ে ৯ টাকা ও লিটার প্রতি ডিজেলে দাম কমবে ৭ টাকা। এদিকে, উজ্জ্বলা গ্যাসে সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার কথাও জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এদিনের টুইটে এই ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী।

RELATED Articles