ব্র্যান্ড মোদীতেই উজ্জীবিত হয়েছে ভারতীয় আমজনতা। করোনার (Coronavirus) সঙ্গে লড়াইয়ে দেশকে (India) প্রতিনিয়ত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একইসঙ্গে দেশবাসীর প্রতি পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। লকডাউনের বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর সবার সামনে আবির্ভূত হওয়া, বিভিন্ন রকমের বার্তা দিয়ে লকডাউন বিধি মানতে বলা, বাড়ি থেকে না বেরোনোর আবেদন করা, ফ্রন্টলাইন যোদ্ধাদের (frontline warriors) জন্য বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ এই সব কিছুই করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের যুদ্ধের একটি অপরিহার্য অঙ্গ।
সম্প্রতি নিজেদের একটি সমীক্ষায়(survey) এমন বিশ্লেষণই সর্বসমক্ষে এনেছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (Cambridge University)। রিপোর্টে দেখা গেছে, “তাঁর (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) জনতার সামনে আসাই ছিল তাৎপর্যপূর্ণ সেই ফ্যাক্টর, যা ১.৩ বিলিয়ন জনগণের দেশে কড়া লকডাউন এবং সামাজিক দূরত্ববিধি অনুসরণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। এই ক্ষেত্রে জরুরি অবস্থা সামাল দিতে অগ্রণী হয়েছিল ‘প্রাইম মিনিস্টার্স সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশনস ফান্ড’ বা PM CARES ফান্ড যা সৃষ্টির মূলে ছিল পিএমও।
কিছুদিন আগেই করোনা নিয়ে ভারত সরকারের ভূমিকা প্রসঙ্গে একটি বিশ্লেষণধর্মী সমীক্ষা করেছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। আর তাতেই জানা গিয়েছে, মহামারীর (pandemic) আবহে, ভারতের জনগণকে লকডাউন বিধি মানতে এবং ঘরে থাকতে বাধ্য করার পিছনে অনুপ্রেরণা ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। ‘ইন্ডিয়া নাজেস টু কনটেন কোভিড-১৯ প্যানডেমিক: এ রিঅ্যাক্টিভ পাবলিক পলিসি অ্যানালিসিস ইউজিং মেশিন লার্নিং বেসড টপিক মডেলিং’ (Covid-19 pandemic: A reactive public policy analysis using machine-learning based topic modelling’) শীর্ষক ওই সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত ১১ সেপ্টেম্বর ‘পিএলওএস ওয়ান’ নামের একটি জার্নালে।






