ফাঁকা সিরিঞ্জ, নেই কোনও ভ্যাকসিন, সেই সিরিঞ্জই টিকা দেওয়ার নামে ঢুকিয়ে দেওয়া হল যুবকের শরীরে। এই ঘটনায় নার্সের সাফাই ‘ভুলে গিয়েছিলাম’। এমনই একটি ভিডিও সম্প্রতি তুখোড় ভাইরাল হয়েছে নেয় দুনিয়ায়।
ঘটনাটি ঘটেছে বিহারের সারন জেলায়। ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে বিহার সরকার। এই বিষয়ে বিহারের সারন জেলার সিভিল সার্জেন ডঃ জেপি সুকুমার জানান, “এই ধরণের গাফিলতি করার অভিযোগে ওই অক্সিলারি নার্স মিডওয়াইফ চন্দনা কুমারীকে সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় পদক্ষেপও নেওয়া হয়েছে তার বিরুদ্ধে”।
ঘটনাটি ঠিক কী ঘটেছিল?
গত ২১শে জুন বিহারের সারন জেলাত এটি অস্থায়ী টিকাকরণ কেন্দ্রের আয়োজন করা হয়। সেখানে টিকা নিতে যান আজহার হুসেন নামের এক যুবক। টিকা নেওয়ার সময় বন্ধুর প্রতিক্রিয়া দেখতে টিকা নেওয়ার ব্যাপারটির ভিডিও করছিলেন ওই যুবকের বন্ধু আমন খান। টিকা দেওয়ার সময় খেয়াল না করলেও, পরে ভিডিওটি ভালোভাবে দেখার পর তারা বুঝতে পারেন যে নার্স সিরিঞ্জের মধ্যে কোনও টিকাই নিচ্ছেন না। সিরিঞ্জে কোনওরকম টিকা ছাড়াই ইঞ্জেকশন দিচ্ছেন বলে দেখা যায়।
আরও পড়ুন- ভুয়ো টিকাকরণ কাণ্ডে ধৃত ভুয়ো আইএএসের সঙ্গে শাসকদলের যোগ স্পষ্ট, জড়িত তৃণমূলের বড় নেতারা!
এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় নানান মহলে। নেট মাধ্যমে তা তুমুল ছড়িয়ে পড়ে। আমনের কথায়, টিকা দেওয়ার সময় ওই নার্স গল্পে মগ্ন ছিলেন।
View this post on Instagram
জানা গিয়েছে, ওই নার্সকে শো-কজ করা হয়েছে। এই বিষয়ে সাফাই দিয়ে তিনি জানান, “প্রচন্ড ভিড় হয়েছিল টিকাকরণ কেন্দ্রে। সেই সময় তাড়াহুড়োতে ইঞ্জেকশনে ভ্যাকসিন ভরতে ভুলে যাই”। তবে এই বিষয়কে মোটেই হালকাভাবে নিতে রাজী নয় স্বাস্থ্য দফতর।
জানা গিয়েছে, ভ্যাকসিন-সংক্রান্ত কোনও বিষয় থেকে ওই নার্সকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই যুবককেও টিকার প্রথম ডোজ দেওয়ার জন্য যোগাযোগ করা হয়েছে। শুধু এই একটি ঘটনাই নয়। বিহারে নানান জায়গা থেকেই টিকাকরণ নিয়ে নানান অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে।





