পদ্মশ্রী প্রাপকের একি অবস্থা! দেখলে মাথা লজ্জায় হেট হবে আপনার। পদ্মশ্রী প্রাপক অন্ন জোগাড় করতে কাজ করছেন দৈনিক মজুরের। পরিস্থিতি এতটাই নিম্নে নেমেছে। ভাবতে পারছেন? একজন বাদ্যযন্ত্র কিন্নরকে নতুন ভাবে আবিষ্কার করার জন্য পদ্মশ্রী পেয়েছিলেন। দু বছর আগে দর্শনম মগুলাইয়া (Darshanam Mogulaiya) পদ্মশ্রী পুরস্কার পান।
সম্প্রতি, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দর্শনম মগুলাইয়াকে (Darshanam Mogulaiya) হায়দ্রাবাদে একটি কন্সট্রাকশন সাইটে দৈনিক মজদুর হিসেবে কাজ করতে দেখা যায়। জানা গেছে, তিনি সরকারের থেকে যে ১ কোটি টাকা ক্যাশ পেয়েছিলেন সেটা সংসারের খরচ এবং ধার শোধ করতেই শেষ হয়ে গিয়েছে।তাই বর্তমানে তাঁকে খেটে খেতে হচ্ছে। দুমুঠো খাবার জোগাড় করার জন্য পরিশ্রম করতে হচ্ছে ৭৩ বছর বয়সে। ২০২২ সালে দর্শনম মগুলাইয়া (Darshanam Mogulaiya) পেয়েছিলেন চতুর্থ হাইয়েস্ট নাগরিক অ্যাওয়ার্ড। সেই তিনি আজ হায়দ্রাবাদে শ্রমিকের কাজ করছেন। দিনের শেষে খেটে হাত পেতে টাকা নেন। এই বয়সে এত পরিশ্রম কী তার সাজে? এত গুণের অধিকারী তিনি। তারপরেও খিদের জ্বালায় কাজ করতে হচ্ছে অবিরত।
দর্শনম মগুলাইয়া (Darshanam Mogulaiya) এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমার এক ছেলে ভীষণই অসুস্থ। ওর আর আমার চিকিৎসার জন্য প্রতি মাসে ৭০০০ টাকার ওষুধ লাগে। এছাড়া নিয়মিত ব্লাড টেস্টের খরচও আছে।’ তিনি আরও জানিয়েছেন, তাঁর নয় জন সন্তান তাঁর মধ্যে তিন জন মারা গিয়েছেন অসুস্থতার কারণে। সন্তানের তিনজন বিবাহিত এবং বাকিরা ছাত্র, পড়াশোনা করছে।
দুই বছরে এক কোটি টাকা শেষ, একটু অবিশ্বাস্য। এই বিষয়ে তিনি (Darshanam Mogulaiya) জানিয়েছেন “ওই এক কোটি টাকা দিয়ে তিনি তাঁর তিন সন্তানের বিয়ে দিয়েছেন। এবং হায়দরাবাদের মফঃস্বল এলাকায় জমি কিনেছেন। সেখানে বাড়ি বানাতে বানাতে তাঁর সব অর্থ ফুরিয়ে যায়। ফলে সেই কাজও মাঝপথে বন্ধ হয়ে রয়েছে।” কেবল এক কোটি টাকা নয়, সরকারের তরফে ৬০০ স্কোয়ার ইয়ার্ডের জমি দেওয়ার কথা ছিল। কথা থাকলেও সেই জমি হাতে পাননি তিনি এই বিষয়ে স্পষ্ট করেছেন সেকথা।





