জম্মু কাশ্মীর থেকে ভারত ৩৭০ ধারা বিলোপের পরই পাকিস্তান চেষ্টা করছে উত্তেজনা সৃষ্টির। পাক মদতপুষ্ট জঙ্গিরাও সক্রিয় হয়ে উঠে ভারতে নানান নাশকতার ছক কষে চলেছে৷ বারবারই গোয়েন্দা সূত্রে জঙ্গিদের এই নাশলতামূলক ছকের খবর মেলার পর এবারে হাতে নাতে ধরা পরলো অস্ত্র বোঝাইকারী পাক ড্রোন৷
অস্ত্র বোঝাইকারী একটি পাক ড্রোন এদিন ভারত – পাক আট্টারি আন্তর্জাতিক সীমান্ত থেকে উদ্ধার করেন পুলিশ আধিকারিকেরা। জানা যায় সন্ত্রাসমূলক কাজ কর্মের জন্য সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যই অস্ত্র বোঝই করে এই পাক ড্রোনটিকে পাঠানো হয়েছিল। অস্ত্র জোগানের পর ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কারণে আর পাকিস্তানে ফিরতে না পারায় সেটিকে নাশকতার সঙ্গে যুক্ত এক ব্যাক্তি নাম আকাশদীপ সে ড্রোনটিকে পাঞ্জাবের সীমান্ত লাগোয়া গ্রামে লুকিয়ে রেখেছিল। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছাতেই উদ্ধার হয় ড্রোনটি।
অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞেসাবাদের পর জানা যায় যে এই ড্রোনটির দ্বারা পাকিস্তান থেকে ভারতে নাশকতা ছড়াতে আসা, অমৃতসরে লুকিয়ে থাকা একদল জঙ্গিদের একে ৪৭ এবং গ্রেনেড জোগান দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরে নাশকতা ছড়ানোর জন্যই এই অস্ত্র পাঠানো হয়েছিল বলে জানা যায়। গোয়েন্দা সূত্রে আরও খবর যে, আগামী ১০ দিনে মোট ৮ বার এভাবে ড্রোনের সাহায্যে পাকিস্তান থেকে অস্ত্র জোগান দেওয়া হয়েছে ভারতে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের৷ সঙ্গে সরবরাহ করা হয়েছে স্যাটেলাইট ফোনও৷





