কপাল খুলতে পারে ভারতের! চীনে ব‍্যবসা গোটাচ্ছে অ্যাপেল!

চীনের ভুলের মাসুল দিচ্ছে গোটা দেশ। বিশ্ব জুড়ে করোনা সংক্রমণের জেরে এখন শি-জিনপিং-এর দেশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বিশ্ব। আর তাই চীনকে কোনঠাসা করতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। সম্পর্ক সবথেকে বেশি খারাপ হয়েছে ভারতের সঙ্গে। লাদাখের গালোয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে ভারতের ২০ জন শহীদ হ‌ওয়ার পর থেকেই গোটা ভারতবর্ষ থেকে চীনা পণ্য বয়কটের ডাক ওঠে। ভারতের বাজারে বন্ধ হয়ে যায় চীনা অ‍্যাপ!

এরই মাঝে মার্কিন সংস্থা অ্যাপলের সিদ্ধান্তে শুরু হয়েছে চাপানউতোর। অ্যাপলের দ্বিতীয় বৃহৎ চুক্তিভিত্তিক আইফোন উৎপাদক ‘পেগাট্রন’ ভারতে আইফোন উৎপাদন কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে, সূত্র মারফত এমনই খবর মিলেছে। কেন্দ্র সহ বিভিন্ন রাজ্যের প্রশাসনের সঙ্গে আলোচনার পর অ্যাপল জমি কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। অ্যাপলের এক ভারতীয় শাখার আধিকারিক জানিয়েছেন, এখন‌ও পর্যন্ত অ্যাপলের দ্বিতীয় বৃহৎ চুক্তিভিত্তিক আইফোন উৎপাদক ‘পেগাট্রন’ চেন্নাইতে দেশীয় শাখা প্রতিষ্ঠা হবে বলে পরিকল্পনা চলছে। জমির ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত শেষ হলেই বিদেশ থেকে সরঞ্জাম আনার প্রক্রিয়া শুরু হবে।

অ্যাপলের তিনটি বৃহত্তর চুক্তিভিত্তিক সংস্থা রয়েছে যার মধ্যে দুটি ইতিমধ্যেই ভারতে রয়েছে। ওই দুটি সংস্থা হল উইশট্রন ও ফক্সকন। ফক্সকন টেকনোলজির পরেই এবার ভারতে পেগাট্রনের নাম আসে। পেগাট্রন সংস্থাকে ভারতে আনার গুরুত্ব কতখানি? এর উত্তরে বলা যায়, পেগাট্রন মূলত ডেস্কটপ, নোটবুক, এলসিডি টিভি, মাদারবোর্ড, গেমিং-য়ের সরঞ্জাম, ব্রডব্যান্ড ও নেটওয়ার্কের বিভিন্ন যন্ত্রপাতি প্রস্তুতকারক সংস্থা।

RELATED Articles

Leave a Comment