ক্রমশ কমেই চলেছে পেট্রোল ডিজেলের দাম, কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ

হোলির পরেই দেশবাসীকে স্বস্তি দিয়ে দাম কমল পেট্রোল ডিজেলের। যার নেপথ্যে দুটি কারণ রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। প্রথমত করোনা ভাইরাসের আতঙ্ক এবং অন্যদিকে সৌদি আরব ও রাশিয়ার রেষারেষির জেরে একধাক্কায় নেমে গিয়েছে অপরিশোধিত তেলের দাম, পরিসংখ্যানের হিসাবে যা ২০১৬ সালের পরে নিম্নতম।

প্রসঙ্গত, দিল্লিতে বুধবার পেট্রোলের দাম কমে দাঁড়িয়েছে লিটার পিছু ৭০.২৯ টাকা। তা মঙ্গলবার ছিল লিটার পিছু ৭২.৯৮ টাকা। আর ডিজেলের দাম কমে হয়েছে ৬৩.০১ টাকা। অথচ মঙ্গলবার দিল্লিতেই ডিজেলের দাম ছিল লিটারপিছু ৬৫.৩৪ টাকা। অপরদিকে দিকে, কলকাতায় পেট্রোলের দাম কমে লিটারপিছু ৭২.৯৮ টাকা হয়েছে এবং ডিজেলের দাম কমে হয়েছে লিটার পিছু ৬৫.৩৪ টাকা।

RELATED Articles

Leave a Comment