করোনা ভাইরাস আপৎকালীন তহবিলে দান করার জন্য SAARC গোষ্ঠীভুক্ত দেশগুলিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

করোনা ভাইরাস প্রতিরোধে যেভাবে SAARC (South Asian Association for Regional Cooperation) গোষ্ঠীভুক্ত দেশগুলি এগিয়ে এসেছে তা প্রশংসনীয়। সোমবার এই মর্মেই টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভাইরাস আপৎকালীন তহবিলে এই গোষ্ঠীভুক্ত প্রত্যেকটি দেশ অর্থসাহায্য করেছে। যার ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদী। তিনি বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও নেপালের প্রধানদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও টুইটে ধন্যবাদ জ্ঞাপন করেন, তিনি লেখেন, “করোনা ভাইরাস আপৎকালীন তহবিলে ১.৫ মিলিয়ন ডলার দান করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের একতা দ্বারা করোনা ভাইরাসকে প্রতিহত করব। আরেকটি টুইটে তিনি লেখেন, ২০০০০০ ইউএসডি দান করার জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ। এই মহামারির বিরুদ্ধে লড়তে এটা আমাদের একত্রিত করবে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী গোতাবায়া রাজাপক্ষেকে নন জ্ঞাপন করে তিনি আরেকটি টুইট করেন। শ্রীলঙ্কা পাঁচ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে তহবিলে। আফগানিস্তান এই তহবিলে ১ মিলিয়ন মার্কিন ডলার দান করেছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ধন্যবাদ জ্ঞাপন করে টুইট করেন নরেন্দ্র মোদী। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকেও নেপালি মুদ্রায় ১০ কোটি টাকা এই তহবিলে দান করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন একটি টুইটে। ১৫ই মার্চ SAARC গোষ্ঠীভুক্ত দেশগুলি নিয়ে যে ভিডিও কনফারেন্স হয় তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আপৎকালীন তহবিলে ১০ মিলিয়ন মার্কিন ডলার দান করেন। করোনা প্রতিহত করতে একজোট হয়েছে সমস্ত দেশ।

RELATED Articles

Leave a Comment