বিগত বেশ কিছুদিন ধরেই গোটা দেশে শুরু হয়েছে হিজাব নিয়ে বিতর্ক। এ নিয়ে বিরোধীরা বিজেপির দিকে আঙুল তুলেছে। এমন আবহেই আজ থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আজ নির্বাচনের প্রথম দফা।
এই প্রথম দফা ভোটের মধ্যেই আজ, বৃহস্পতিবার উত্তরপ্রদেশের সাহারানপুরে ভোট প্রচার করতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এক জনসভায় বক্তব্য রাখার সময় মুসলিম নারীদের জন্য বিজেপির উদারতার কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। শুধু তাই-ই নয়, এদিনের এই সভায় কৃষকদের নিয়েই কথা বলেন মোদী।
প্রধানমন্ত্রী এদিন বলেন, “উত্তরপ্রদেশের বিজেপি সরকার নিশ্চিত করেছে যাতে ছোট কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পেতে থাকেন। ‘তিন তালাক’ নিষিদ্ধ করে মুসলিম মহিলাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করেছে আমাদের সরকার। আমরা আখ চাষীদের জন্য একটি স্থায়ী সমাধানের জন্য কাজ করছি। চিনির বাজারের উত্থান-পতন মোকাবিলা করতে, ইথানল তৈরিতেও আখ ব্যবহার করা হবে। আখ ভিত্তিক ইথানল থেকে ১২ হাজার কোটি টাকা পাওয়া গিয়েছে। যা আখ চাষীদের নিরাপত্তা প্রদান করছে”।
এদিনের সভায় বেশ অভিযোগের সুরেই মোদী দাবী করেন যে বিরোধীরা রাজনৈতিক লাভের জন্যই মুসলিম নারীদের ভুল বোঝাচ্ছে। প্রধানমন্ত্রীর কথায়, “মুসলিম বোন-কন্যারা আমাদের সদিচ্ছা বোঝেন। আমরা তাদের তিন তালাক মুক্ত করেছি, সুরক্ষা দিয়েছে। বিজেপি যখন মুসলিম মহিলাদের সমর্থন পেয়েছে, তখন এই ভোট-ঠিকাদাররা অস্থির হয়ে উঠেছে”।
এর কারণ হিসেবে মোদী বলেন, “মুসলিম মেয়েরা ‘মোদী-মোদী’ রব তুলেছেন। তারা মুসলিম বোনদের সাথে প্রতারণা করছে। আমাদের সরকার ‘হর মজলুম’ (প্রতিটি নির্যাতিতা) মুসলিম নারীর পাশে দাঁড়িয়েছে। তারা মুসলিম বোনদের সাথে প্রতারণা করছে যাতে মুসলিম কন্যাদের জীবন সর্বদা পিছিয়ে থাকে”।
শুধু তাই-ই নয়, এদিন পরিবারতন্ত্র নিয়ে সমাজবাদী পার্টিকে তোপ দাগেন প্রধানমন্ত্রী। বলেন, “একটি ভুয়ো ‘পরিবার-বাদ’ পার্টি জাল প্রতিশ্রুতি দিচ্ছে উত্তরপ্রদেশের জনসাধারণকে… মনে রাখবেন যদি কেউ বড় প্রতিশ্রুতি দেয় তবে তারা সাধারণত খালি আওয়াজ করে। এই সব প্রতিশ্রুতি দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ। তারা বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু উত্তরপ্রদেশকে অন্ধকারে রেখে তাদের জেলাকে আলোকিত করেছে। নিজের জন্য সাহারানপুর ও অন্যান্য জেলা ছেড়ে দিয়েছে”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!