আগামীকাল দিওয়ালি, তার আগেই আজ শনিবার দেশবাসীকে দিওয়ালি শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ ভোর বেলায় প্রধানমন্ত্রী একটি টুইট করেছেন যেখানে তিনি প্রত্যেক দেশবাসীর জীবনে সুখ এবং ঔজ্জ্বল্যের কামনা করেছেন। তিনি লিখেছেন, ‘‘সকলকে দিওয়ালির শুভেচ্ছা। এই উৎসব সুখ ও ঔজ্জ্বল্য নিয়ে আসুক। সকলে সমৃদ্ধশালী ও স্বাস্থ্যবান হোক।’’
https://twitter.com/narendramodi/status/1327415543616348165
এছাড়াও গতকাল বিকালে তিনি নিজের মন কি বাত অনুষ্ঠানের একটি ক্লিপিং শেয়ার করেন যেখানে তিনি সীমান্তে প্রতিনিয়ত লড়াই করতে থাকা সেনা ও জওয়ানদের সম্মান প্রদর্শন করে তাঁদের জন্য দিওয়ালির প্রদীপ জ্বালাতে অনুরোধ করেন।
https://twitter.com/narendramodi/status/1327225291668852736
প্রসঙ্গত গতকালই পাক সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতের উদ্দেশ্যে বোমা গুলি বর্ষণ করে যার জেরে প্রাণ হারান চার ভারতীয় সেনা এবং এক বিএসএফ ইন্সপেক্টর। মারা যান ছ’জন নিরীহ গ্রামবাসীও। যদিও ভারতীয় সেনা তার যোগ্য প্রত্যুত্তর দিয়েছে। তাদের দাবি, পাল্টা হামলায় অন্তত ১১ জন পাকসেনা নিহত হয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনীর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এই হামলায়।
https://twitter.com/rashtrapatibhvn/status/1327427480701988867
অন্যদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই দিওয়ালির আনন্দ দরিদ্র মানুষদের সঙ্গে ভাগ করে নিতে বলেছেন। আরও একটি টুইটে তিনি দূষণমুক্ত, পরিবেশবান্ধব দিওয়ালি পালনের আর্জি জানান।





