বড় উদ্যোগ মোদী সরকারের! করোনা কালে বাবা-মাকে হারিয়ে অনাথ হওয়া শিশুদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর

গত আড়াই বছর ধরে করোনার (Covid-19) জেরে জর্জরিত গোটা গোটা বিশ্ব। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন এই মারণ ভাইরাসের কারণে। করোনার প্রকোপ খানিকটা কমলেও, করোনার থাবা কিন্তু চলে যায়নি। এমন সময় ল্যানসেটের তরফে হওয়া একটি সমীক্ষায় জানা গিয়েছে যে করোনার প্রথম ২০ মাসের মধ্যে প্রায় ১৯ লক্ষ শিশু তাদের মা-বাবাকে হারিয়েছে। সেই অনাথ (orphan) শিশুদের বেড়ে ওঠার পথে অর্থ যাতে কোনও সমস্যা না হয়ে দাঁড়ায়, সেই কারণে এবার বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

গতকাল, শনিবার বিজেপির ন্যাশানাল জেনারেল সেক্রেটারি অরুণ সিং জানান যে করোনা অতিমারিতে যেসমস্ত শিশুরা তাদের মা-বাবাকে হারিয়ে অনাথ হয়েছে, তাদের আর্থিক সাহায্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শএর পাশাপাশি তিনি এও বলেন, “আগামী ৩০শে মে প্রধানমন্ত্রী এই শিশুদের জন্য একটি স্কলারশিপ স্কিমের ঘোষণা করবেন”।

বিজেপির তরফে মোদী সরকারের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই মধ্যে করোনা কালে যে শিশুদের মাথার উপর থেকে মা-বাবার ছায়া চলে গিয়েছে, তাদের জন্য এই নতুন স্কলারশিপ ঘোষণা করলেন নরেন্দ্র মোদী।

বলে রাখি, ল্যানসেটের দেওয়া তথ্যের সঙ্গে কেন্দ্রের দেওয়া তথ্যের বেশ অমিল ছিল। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয় যে National Commission For Protection Of Child Rights (NCPCR)-এর সংগ্রহ করা তথ্য অনুযায়ী, করোনার জন্য ভারতে ১ লাখ ৫৩ হাজার শিশু অনাথ হয়েছে। যদিও এই তথ্য চলতি বছর মার্চের প্রথম সপ্তাহে দেওয়া হয়।

প্রসঙ্গত, ভারতে নতুন করে ফের করোনা সংক্রমণ মাথাচাড়া দিয়েছে। ওমিক্রনের নতুন দুটি সাব ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ভারতেও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে  নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮২৮ যা গতকালের পরিসংখ্যান থেকে ৫ শতাংশ বেশি। তবে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৫ জন।

বলে রাখি, বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮৭ জন। উল্লেখযোগ্যভাবে মহারাষ্ট্রে পুনেতে সাতজনের দেহে ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্টের হদিশ মিলেছে। তাঁদের মধ্যে চারজনের দেহে ওমিক্রনের BA.4 এবং তিনজনের দেহে পাওয়া গিয়েছে BA.5 ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে দু’জন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন।

RELATED Articles

Leave a Comment