সেকি কাণ্ড! সংসদে মাথা ফাটলো বিজেপি সাংসদের! বললেন “রাহুল গান্ধী ধাক্কা…” শুনে সবাই অবাক

সংসদে পড়ে গিয়ে মাথায় চোট পেলেন বিজেপির সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি। তিনি অভিযোগ তুললেন যে, তিনি নাকি সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। আর তখনই রাহুল গান্ধী একজন সাংসদকে ধাক্কা মারেন। সেই সাংসদ এসে তাঁর গায়ের উপর পড়লে তিনি পড়ে যান আর তাঁর মাথা ফেটে যায়। সাংবাদিকদের এই কথাই জানিয়েছেন প্রতাপ চন্দ্র সারঙ্গি। বর্তমানে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হুইল চেয়ারে বসা অবস্থায় তাঁর ছবিও প্রকাশ্যে এসেছে।

এই ঘটনাটি নিয়ে রাহুল গান্ধী তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানান, বিজেপি সাংসদরা তাঁকে নাকি ভিতরে প্রবেশে বাঁধা দিচ্ছিলেন। তা নিয়ে ধাক্কাধাক্কিও শুরু হয়। তখন তিনি বলেন, ‘বিজেপির সাংসদরা আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছিলেন না। আমি ভিতরে প্রবেশের চেষ্টা করলেও তাঁরা আমাকে ধাক্কা দেন।” তিনি আরো বলেন, “আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। ঢোকার মুখে এটা হয়েছে।'”

বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গির অভিযোগ নিয়ে রাহুল গান্ধী বলেছেন যে, ‘ধাক্কাধাক্কি করে কিছু হয় না। আমি সংসদের ভেতরে যেতে চেয়েছিলাম। তার কথায়, সংসদে যাওয়া তাঁর অধিকার। কিন্তু তাঁকে আটকানোর চেষ্টা করা হয়। তারা রাহুলকে প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছিল আর হুমকি দিচ্ছিল বিজেপির সাংসদের। তিনি তখন তাঁর প্রতিবাদ করেছেন।’

আরও পড়ুন: প্রবীণ নাগরিকের অপমানে সিইও-র কড়া শিক্ষা! ২০ মিনিট দাঁড় করিয়ে রাখলেন কর্মীদের

এদিকে, আম্বেডকরকে নিয়ে অমিত শাহর মন্তব্য ইস্যুতে সরগরম সংসদ। এই নিয়ে আজ প্রতিবাদ মিছিল আয়োজন করছে ইন্ডিয়া ব্লক। অমিত শাহর পদত্যাগও দাবি করা হয়েছে। এদিন সংসদে আম্বেডকরের মূর্তি থেকে মকরদ্বার পর্যন্ত পদযাত্রা করা হয়। কংগ্রেসের দাবি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেডকরকে অপমান করেছেন। আর তাঁর অপরাধ
ক্ষমার অযোগ্য। তবে তিনি ক্ষমা চাওয়ার বদলে ক্রমাগত হুমকি দিচ্ছেন।

RELATED Articles