লোকসভা ভোটের আগে ফের মাস্টারস্ট্রোক মোদীর, আমজনতার জন্য বড় সুখবর, এক ধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম

সামনেই লোকসভা নির্বাচন। হাতে আর মাত্র ১৯ দিন। এর আগে ফের এক বড় মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ধাক্কায় অনেকটা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম। আজ অর্থাৎ ১ এপ্রিল থেকেই কার্যকর হতে চলেছে এই দাম।

গত মাসেই রান্নার গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম ১০০ টাকা কমিয়েছিল কেন্দ্র সরকার। নারী দিবসের দিন এমনই এক বড় সুখবর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সাত মাসে রান্নার গ্যাস সিলিন্ডারে দ্বিতীয়বার কমানো হয়েছিল গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম। গত বছরের ২৯ আগস্ট একলাফে ২০০ টাকা গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর এবার ফের একবার কমল গ্যাস সিলিন্ডারের দাম।

জানা গিয়েছে, সিলিন্ডার প্রতি ৩০.৫০ টাকা করে কমানো হয়েছে। কলকাতায় গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম কমেছে ৩২ টাকা। তবে এই মুহূর্তে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিতই রয়েছে।  

আজ অর্থাৎ ১ এপ্রিল থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) মিলবে ১৮৭৯ টাকায়। দিল্লিতে সিলিন্ডারের দাম কমেছে ৩০.৫০ টাকা। মুম্বইতে ৩১.৫০ ও চেন্নাইয়ে ৩০.৫০ টাকা কমেছে প্রতিটি বাণিজ্য়িক সিলিন্ডারের দাম। শুধু বাণিজ্যিক সিলিন্ডারই নয়, ৫ কেজির এফটিএল সিলিন্ডারেরও দাম কমেছে। প্রতিটি সিলিন্ডারের দাম ৭.৫০ টাকা কমেছে।

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) মূলত ব্যবহার করা হয় হোটেল, রেস্তোরাঁতেই। ফলে এই সিলিন্ডারের দাম কম, বেশি হলে সেই প্রভাব যদিও সরাসরি পড়ে না আমজনতার উপর। তবে গ্যাস সিলিন্ডারের দাম কমলে বা বাড়লে খাবারের দামেরও তারতম্য হয়। ফলে সেই প্রভাব তখন জনসাধারণের উপর পড়ে বৈ কী!

বলে রাখি, চলতি বছর শুরু হতেই প্রায় প্রত্যেক মাসেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম বেড়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ- এই ৩ মাস মিলিয়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে অন্তত ৪১ টাকা। এবার নতুন অর্থবর্ষ শুরু হতেই কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।

RELATED Articles