সাধারণ মানুষের জন্য সুখবর, ভোজ্য তেলের দাম ২০ টাকা কমিয়ে দিল সরকার

পেট্রোল, ডিজেলের দামের জেরে তো এমনিতেই নাভিশ্বাস ওঠার জোগাড় মধ্যবিত্তদের। এর উপর হেঁসেলেও আগুন সাধারণ মানুষের। জ্বালানির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভোজ্য তেলের দামও। গত বছরেই প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ দাম বেড়েছে ভোজ্য তেলের। এর জেরে বেশ চিন্তার ভাঁজ পড়েছিল মানুষের কপালে।

তবে এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে মানুষ। কারণ এবার কেন্দ্রের তরফে ২০ টাকা পর্যন্ত কমানো হল ভোজ্য তেলের দাম। কেন্দ্রের তরফে উদ্যোগ নিয়ে এই দাম কম করা হয়েছে ভোজ্য তেলের।

জানা গিয়েছে, প্রতি লিটারে ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত কমবে ভোজ্য তেলের দাম। মঙ্গলবার দেশে বাদাম তেলের মূল্য ছিল ১৮০ টাকা প্রতি লিটার। সরষের দাম দাম প্রতি লিটার ১৮৪.৫৯ টাকা। অন্যদিকে, প্রতি লিটার সয়া তেলের দাম ছিল ১৪৮.৮৫ টাকা।

মঙ্গলবার পর্যন্ত এক লিটার সূর্যমুখী তেলের দাম ছিল ১৬২.৪ টাকা ও পাম ওয়েলের দাম প্রতি লিটারে ১২৮.৫০ টাকা। শেষ অক্টোবরে ভোজ্য তেলের দাম কমেছিল।

জানা গিয়েছে, কেন্দ্রের শুল্ক হ্রাস, মজুত রোধ ও মজুত তেলের সীমা নির্ধারণ করে দেওয়ার জন্যই তেলের দাম কমেছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি আশার আলো জাগিয়েছে দেশে সরষে উৎপাদন। জানা গিয়েছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামীদিনে সর্ষের তেলের দাম আরও কমবে।

আরও অন্যান্য খবর