মাসের শুরুতেই বড় ধাক্কা আমজনতার জন্য, এক ধাক্কায় অনেকটা দাম বেড়ে গেল রান্নার গ্যাসের, মধ্যবিত্তের হেঁশেল আগুন

Price of LPG Gas Cylinder Hiked: মাস শুরু হতেই বড় ধাক্কা। বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। মাসের শুরুতেই সরকারি তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি তেল ও গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। এর ফলে আজ, ১ আগস্ট থেকে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম (Price of LPG Gas Cylinder Hiked)

এমনিতেই মূল্যবৃদ্ধির জেরে আমজনতার নাভিশ্বাস উঠছে। বাজারদর অগ্নিমূল্য। সবজির দাম আকাশছোঁয়া। আর এরই মধ্যে এবার বেড়ে গেল গ্যাস সিলিন্ডারের দামও। ফলে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। খাবে কী মানুষ, তা নিয়ে শুরু উদ্বেগ। এর আগে গ্যাস সিলিন্ডারের দাম কমলেও এবার এক ধাক্কায় বেশ কিছুটা দাম বাড়ল রান্নার গ্যাসের (Price of LPG Gas Cylinder Hiked)।  

সরকারি তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলির বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ, ১ আগস্ট থেকে দেশের নানান শহরে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রায় ৮-৯ টাকা। এর ফলে মাস গেলে আরও কিছু টাকা বেশি গুনতে হবে আমজনতাকে গ্যাস সিলিন্ডারের জন্য। তবে স্বস্তির খবর এই যে, এই দাম বৃদ্ধি হয়েছে ১৯ কেজি গ্যাস সিলিন্ডার অর্থাৎ বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য (Price of LPG Gas Cylinder Hiked)। গার্হস্থ গ্যাস সিলিন্ডারে অর্থাৎ ১৪ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে।

এই দাম বৃদ্ধির ফলে নানান শহরে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের নানান দাম রয়েছে। দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ৬.৫০ টাকা বেড়ে দাঁড়াল ১৬৫২.৫০ টাকা। আবার কলকাতায় আজ থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার মিলবে ১৭৬৪.৫০ টাকায়। এই শহরে দাম বেড়েছে ৮.৫০ টাকা। মুম্বাইয়ের ১৯ কেজি সিলিন্ডারের দাম দাঁড়াল ১৬০৫ টাকা। আর চেন্নাইতে এবার বাণিজ্যিক গ্যাস কিনতে হবে ১৮১৭ টাকা দিয়ে (Price of LPG Gas Cylinder Hiked)

এর আগে অনেকবার টানা দাম কমেছে এই ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের। গত মাসে অর্থাৎ ১ জুলাই এই বাণিজ্যিক গ্যাসের দাম কমে প্রায় ৩০ টাকা। আবার জুন মাসে কমেছিল ১৯ টাকা। একইভাবে আবার ১ মে এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯ টাকা কমানো হয়েছিল।

তবে ১৪ কেজি অর্থাৎ গৃহস্থালির সিলিন্ডারে যে দামের কোনও পরিবর্তন আসে নি, এটাই সুখবর। চলতি বছরের মার্চে শে ১৪ কেজির রান্নার গ্যাসের দাম কমেছিল। গত ৪ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে গৃহস্থালির সিলিন্ডার পিছু ১০০ টাকা করে দাম কমানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই মাসেই আবার ঊজ্জ্বলা যোজনার ক্ষেত্রেও ৩০০ টাকা ভর্তুকির কথা ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রের তরফে জানানো হয়, আগামী বছরের (২০২৫) ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন উপভোক্তারা।

RELATED Articles