পঞ্চম দফার আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের, অর্থনীতিতে ‘পাওয়ারহাউস’ হবে দেশ, দাবি অনুরাগ ঠাকুরের

আজ অর্থাৎ রবিবার আবার নতুন আর্থিক প্যাকেজের ঘোষণা করল কেন্দ্র। সকাল ১১টা নাগাদ পঞ্চম দফার বৈঠকে মোট ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও অর্থ দফতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।

অনুরাগ বলেন, ‘আজ ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় পঞ্চম দফার প্যাকেজ ঘোষণা করা হল।এই প্যাকেজের মধ্যে গ্রামীণ ভারত, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।এছাড়াও শিশু ও পড়ুয়াদের স্বার্থে পিএম ই-বিদ্যা ও মনদর্পন প্রকল্পগুলো চালু করা হয়েছে যাতে করোনার আবহে তাদের মনে কোনো প্রভাব না পরে।

রবিবার সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্বাস্থ্যক্ষেত্রে জোর দেওয়ার কথা বলেন।তাঁর বক্তব্য, ‘করোনা রুখতে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানো হচ্ছে। সেখানকার হাসপাতালগুলিতেও এবার থেকে সংক্রামক রোগের চিকিৎসার করা হবে। দেশের সব জেলায় করোনা পরীক্ষার জন্য কেন্দ্র তৈরি করা হবে।‘ সেই প্রসঙ্গে অনুরাগ বলেন, ‘গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর সংস্কার করলে ভবিষ্যতে মহামারীর সাথে মোকাবিলায় আমরা তৎপর থাকব। পাশাপাশি আয়ুষ্মান ভারত ও ইন্দ্র ধনুশের মতো দূরদর্শী প্রকল্পগুলি দেশের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ঘটাবে।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে এই পরিকাঠামোগত সংস্কারের ফলেই ভারত অর্থনীতির দিকে দিয়ে ভীষণ শক্তিশালী (পাওয়ারহাউস)হয়ে উঠবে।’

সীতারমণ বলেন,‘করোনা মোকাবিলার ক্ষেত্রে ৭ দফা পদক্ষেপ নিয়েছে কেন্দ্রসরকার।এখনও অবধি ১৫ হাজার কোটি টাকা করোনা মোকাবিলায় বরাদ্দ হয়েছে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে দেশেই পিপিই তৈরি করবে ভারত।দেশে এখনও অবধি ৩০০-র বেশি পিপিই তৈরি করেছে বিভিন্ন সংস্থা।এমনকি দেশের অত্যাবশ্যকীয় পরিষেবা ইন্টারনেট, যাদের নেই , তাদের জন্য স্বয়ম প্রভা ডিটিএইচ চ্যানেল চালু করা হয়েছে।‘ এখন সেখানে আরও ১২ টি চ্যানেল যুক্ত করা হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি বলেন, ‘দেশের পড়ুয়াদের যেন পথন- পাঠন বন্ধ না থাকে তাই শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাস ইতিমধ্যেই শুরু হয়েছে। কেন্দ্র এখন ই-পাঠশালার ব্যবস্থা করা হয়েছে যার মাধ্যমে খুব সহজেই শিক্ষক আর ছাত্ররা নিজেদের কাজ সুষ্ঠু ভাবে চালাতে পারছে।এই উন্নত প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। এমনকি সব রাজ্যে ই-টেক্সট বুকও পাঠানো হবে। ওয়ান ক্লাস, ওয়ান চ্যানেল শুরু হতে চলেছে। রেডিও-র মাধ্যমেও ক্লাস করানোর ব্যবস্থাও করা হবে। বিশেষ ভাবে সক্ষমদের জন্যেও ই-কনটেন্টের ব্যবস্থা হবে।’

RELATED Articles

Leave a Comment