পুলিশ গুলি করে কৃষক মেরেছে, দায়িত্বজ্ঞানহীনের মতো ভুয়ো খবর ছড়ালেন  রাজদীপ সারদেশাই! পরে ডিলিট টুইট

দেশের সবচেয়ে দায়িত্বজ্ঞান ব্যক্তিরাই যখন দায়িত্ব নিয়ে ভুয়ো খবর ছড়ান, তখন হয়তো আর কিছু করার‌ই থাকে না। খবরের সত্যতা যাচাই না করেই সোশ্যাল সাইটে পোস্ট করে দেন তাঁরা। আর যেহেতু তাঁরা নামী সাংবাদিক তাই ঝড়ের বেগে ছড়াতে থাকে এই খবর।
গতকাল গণতন্ত্র দিবসে দেশের রাজধানী দিল্লীতে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হিংসাত্মক রূপ ধারণ করে। পরিস্থিতির এতটাই অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যে প্রায় ১০৯ জন পুলিশকর্মী আহত হন এই ঘটনায়। আন্দোলনকারীদের হাতে আক্রান্ত হতে হয় মিডিয়া কর্মীদেরও।

পাল্টা পুলিশের লাঠিচার্জে আহত হন কৃষকরাও। তবে এরই মধ্যে সবচেয়ে মর্মান্তিক খবর একজন কৃষকের মৃত্যু। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ওই কৃষকের ট্রাক্টর অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। সামনে পুলিশের গার্ডরেলে ধাক্কা খেয়ে উল্টে যায়। গতি অত্যন্ত তীব্র থাকার কারণে কৃষক ট্রাক্টর এর ভারসাম্য হারিয়ে ফেলে ও উল্টে যায়। আর এতেই মৃত্যু হয় ওই কৃষকের।

কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দিন বিভিন্ন রকমের ভুয়ো খবর ছড়াতে থাকে। আর এর নেপথ্যে ছিলেন ইন্ডিয়া টুডের বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সারাদেশাই। উনিই প্রথম টুইট করে দাবি করেন যে পুলিশের গুলিতে কৃষক মারা গেছেন।

তবে ভুয়ো খবরের পোল খুলে যেতেই নিজেকে নিরপেক্ষ সাংবাদিক বলে দাবি করা রাজদীপ সারদেশাই সঙ্গে সঙ্গে টুইট ডিলিট করে দেন। রাজদীপ জাতীয় পতাকায় মোড়া মৃতকের লাশের ছবি টুইট করে লিখেন যে কৃষক পুলিশের গুলিতে মারা গেছেন। এই ধরণের অসত্য খবর পরিবেশন করায় লোকজন সোশ্যাল মিডিয়ায় আক্রোশ প্রকাশ করেন এবং রাজদীপকে প্রজাতন্ত্র দিবসের দিন পরিস্থিতি বিগড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন। অন্যদিকে ট্রাক্টর প্লাটি খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। নিজের পর্দাফাঁস হতে দেখে রাজদীপ টুইট ডিলিট করে দেন।

RELATED Articles