করোনার জের! রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যবাহী দোল উৎসব বাতিল

করোনা আতঙ্কের রেশ পৌঁছে গিয়েছে রাইসিনা হিলসেও। তাই রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যবাহী দোল উৎসব এবছর বাতিল করা হচ্ছে। বুধবার বিকালে ট্যুইট করে একথা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পাশাপাশি কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাস রুখতে কেন্দ্রীয় সরকার সতর্কতামূলক বিশেষ পদক্ষেপ করছে এবং সুরক্ষার ব্যবস্থা করছে বলেও ট্যুইটবার্তায় তিনি জানিয়েছেন।
অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এবছর দোল উৎসব পালন করবেন না বলে ট্যুইট করেছেন। তবে তিনি কেবল করোনা-সংক্রমণের ভয়ে নয়, দিল্লির হিংসার ঘটনায় মর্মাহত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ট্যুইটবার্তায় জানিয়েছেন। একইসঙ্গে দোল উৎসব বাতিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাঁকে নকল করারও অভিযোগ তুলেছেন তিনি। ট্যুইটারে তিনি জানিয়েছেন, তাঁকে ‘নকল’ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দোল উৎসবে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও কেজরিওয়ালের ট্যুইটবার্তার অনেক আগেই প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন। এপ্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার সময়ই দোল উৎসব পালিত না করার ব্যাপারে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment