প্রবল বৃষ্টিপাতের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আসাম। বিগত চার দিনের অতিবৃষ্টির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আসামের ৩০টি জেলা। বন্যার প্রকোপে মৃত্যু ঘটেছে ৮৭ জনের। আসামের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা আধিকারিকের তরফে খবর এখনও পর্যন্ত আসামের ২,৪০৯ টি গ্রাম জলে ডুবে গিয়েছে।
ব্রহ্মপুত্র এবং তার উপনদী কৃষ্ণাই নদীর জল চার দিনের অতিবৃষ্টিতে বিপদসীমা অতিক্রম করেছে। রাজ্যজুড়ে প্রায় ১,০৯,৩৫৮.৬৭ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। রাজ্য সরকারের তরফে ১৮ টি জেলায় ৩৯৭টি ত্রান শিবির তৈরী করা হয়েছে। ৪৪,৫৫৩ জন দূর্গতদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।
https://twitter.com/ANI/status/1285815357731516416?s=20
রাজ্যের যেসব জেলাগুলি সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলি হল, কামরূপ, কাছার, ডিব্রুগড়, চরাইদেও। কেন্দ্রীয় জল কমিশনের সতর্কবার্তা অনুযায়ী, ব্রহ্মপুত্র নদীর জল বুধবার রাতের ৩০ সেমি বৃদ্ধি পেতে চলেছে। উপকূলীয় এলাকা থেকে সমস্ত মানুষদের দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।





