তানিশকের স্টোরে হয়নি হামলা, ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে ভুয়ো খবর!

টাটাদের জুয়েলারি ব্র্যান্ড তানিশক এখন দুদিন ধরে সংবাদ শিরোনামে। হিন্দু-মুসলিম দুই ধর্ম নিয়ে একটি বিজ্ঞাপনে দেখানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল গোটা দেশে। অনেকের কাছেই সেটি লাভ জিহাদ বলে গণ্য হয়েছে এবং তানিশককে বয়কট করার ডাক উঠেছে দেশজুড়ে। এর মধ্যেই এনডিটিভি থেকে সম্প্রচার করা হয় যে গুজরাটের গান্ধীধামে তানিশকের স্টোরে হিন্দুত্ববাদীরা হামলা চালিয়েছে। তারা দোকান ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। জোর করে তারা স্টোর ম্যানেজারকে দিয়ে ক্ষমা পত্র লিখিয়েছে এরকমই এক খবর লাগাতার প্রচার করতে থাকে এনডিটিভির মতো জাতীয় সংবাদ মাধ্যম এবং তার সঙ্গে তাল দিতে থাকে আরো কয়েকটি ন্যাশনাল মিডিয়া।

তবে বুধবার বেলা গড়াতেই ঘটনাটি অন্য দিকে মোড় নেয়। এনডিটিভি সম্প্রচারিত খবর দেখে একজন স্কিন স্পেশালিস্ট ফোন করেন সেই স্টোরের ম্যানেজার রাহুল মনুজাকে। স্টোর ভাঙচুর করা হয়েছে কিনা জিজ্ঞাসা করতেই ওই ম্যানেজার স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের স্টোরে কোন রকম ভাঙচুর করা হয়নি। ওই চিকিৎসক তার এবং স্টোর ম্যানেজারের কল রেকর্ড টুইটারে আপলোড করে দেন। এরপরেই এনডিটিভির সম্প্রচারিত খবরের সত্যতা নিয়ে উঠে যায় বড়োসড়ো প্রশ্ন চিহ্ন। কারণ এই কথা সত্যি যে, স্টোর ভাঙচুরের কোনো প্রত্যক্ষ প্রমাণ বা ভিডিও কিন্তু মানুষের চোখের সামনে আসেনি। ফলে কেন এনডিটিভির মতো জাতীয় সংবাদ মাধ্যম ভুয়ো খবর পরিবেশন করে একটি বিরোধ সৃষ্টি করতে চাইছে সেই নিয়ে উঠছে প্রশ্ন।

https://twitter.com/theskindoctor13/status/1316280720994705409?s=20

কচ্ছ (পূর্ব) জেলার পুলিশ সুপার ময়ূর পাটিল জানিয়েছেন যে সোমবার রাতে দুজন ওই তানিষ্কার স্টোরে আসেন এবং স্টোর ম্যানেজার এর কাছ থেকে একটি লিখিত ক্ষমা পত্র দাবি করেন। স্টোর ম্যানেজার সেই কাজ অবিলম্বে করে দেন। কিন্তু স্টোর ভাঙচুরের কোনরকম তথ্য মেলেনি।

এমনকি সেই স্টোর ম্যানেজার রাহুল মনুজা বলছেন যে, “আমাদের স্টোরে কোন রকম হামলা চালানো হয়নি তবে আমি কিছু থ্রেট কল পেয়েছি। যদিও পুলিশ আমাদের সর্বতোভাবে সাহায্য করেছে।”

ফলে লোকজন নিয়ে এসে স্টোর ভাঙচুর করার যে সংবাদ এনডিটিভিতে পরিবেশন করা হচ্ছে তা যে মিথ্যা সে কথা স্টোরের ম্যানেজারই স্বীকার করছেন। গোটা ঘটনাটিতে এনডিটিভির সত্যনিষ্ঠ মনোভাব সম্পর্কে আরেকবার প্রশ্ন উঠে গেল বলছে ওয়াকিবহাল মহল।

https://twitter.com/dave_janak/status/1316302288802070528?s=20

RELATED Articles