অভিনব উদ্যোগ! মালদ্বীপ যাওয়া বাতিল করলেই বিনামূল্যে মিলবে এই লোভনীয় খাবার, দারুণ অফার রেস্তোরাঁর

লাক্ষাদ্বীপ শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল গভীর সমুদ্র, সুন্দর সাদা বিচ, ক্রুজ ট্রিপ। বর্তমানে মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ নিয়ে লড়াই এখনও অব্যাহত। লাক্ষাদ্বীপ নিয়ে এখন প্রচার ভারতীয়দের। মালদ্বীপ প্রায় কোণঠাসা হয়ে গিয়েছে ভারতবাসীর কাছে। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড শুরু হয়েছে ‘বয়কট মালদ্বীপ’ বলে। এরই মধ্যে এবার মালদ্বীপের ট্যুর বাতিল করলেই এক দারুণ অফারের কথা জানাল এক রেস্তোরাঁ।  

কেন এই লড়াই?

আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে সফরে গিয়ে সেই জায়গা নিয়ে প্রচার করেন। মোদীর সেই সফরের ছবি দেখে মালদ্বীপের ‘চীনপন্থি’ সরকারের কিছু মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেন মোদীকে। নানান কটুবাক্যও ব্যবহার করা হয় ভারতের প্রধানমন্ত্রীর বিষয়ে। পরিস্থিতি সামাল দিতে সেই মন্ত্রীদের সাসপেন্ড করা হলেও, বিতর্ক কমে নি।  

দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়নি। ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক এই মুহূর্তে তলানিতে। ভারতীয়রা নানানভাবে কটাক্ষ করছেন মালদ্বীপকে। ‘বয়কট মালদ্বীপ’ ট্রেন্ড শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই বয়কটের মধ্যেই এবার এক অফার আনল এক রেস্তোরাঁ। বয়কটের সঙ্গে এবার মিলবে লোভনীয় খাবারও।

কোন রেস্তোরাঁ আনল এই অফার?

উত্তরপ্রদেশের এক রেস্তোরাঁ এনেছে এক অভিনব অফার। তারা জানিয়েছে, কেউ বা কারা যদি মালদ্বীপের ট্যুর বাতিল করেন, ও লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য টিকিট কাটেন, তাহলে তারা পেয়ে যাবেন বিনামূল্যে এক প্লেট ছোলে ভাটুরে। আপনিও যদি আপনার পরের ট্রিপ হিসেবে লাক্ষাদ্বীপ প্ল্যান করে থাকেন, তাহলে আপনিও পেয়ে যেতে পারেন এই বিশেষ লোভনীয় খাবার তাও আবার ফ্রি-তে।

অভিনব উদ্যোগ! মালদ্বীপ যাওয়া বাতিল করলেই বিনামূল্যে মিলবে এই লোভনীয় খাবার, দারুণ অফার রেস্তোরাঁর

প্রসঙ্গত, অনেক ট্রাভেল এজেন্সির তরফেই জানানো হচ্ছে যে অনেক পর্যটকই মালদ্বীপের টিকিট কাটা থাকলেও, তারা সেই টিকিট বাতিল করে দিচ্ছেন সম্প্রতি। মালদ্বীপ যাওয়ার জন্য নতুন করে কোনও বুকিং করতেও রাজি হচ্ছেন না অনেকেই। সেই জায়গায় লাক্ষাদ্বীপের টিকিট বুক করছেন অনেক পর্যটক, এমনটাই জানাচ্ছে ট্রাভেল এজেন্সি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles