বিদেশি নেতার জন্মদিন উপলক্ষে রাজ্যের মানুষের অর্থ নয়ছয়-এর অভিযোগ উঠল পিনারাই বিজয়ন (pinarayi vijayan) সরকারের বিরুদ্ধে। সম্প্রতি আরটিআই (RTI)-এর মাধ্যমে প্রকাশিত হয়েছে আমজনতার অর্থে রাজ্য সরকার কিউবার বিপ্লবী ফিদেল কাস্ত্রোর (Fidel Castro) স্মরণে কয়েক লক্ষ টাকা উড়িয়েছে। সাধারণের অর্থ অপচয়ের এই ঘটনা প্রকাশ্যে আনেন কোচির বাসিন্দা কে গোবিন্দন নমপুতিরী (K.Govindan Namputiri)।
তিনি লিখেছিলেন, ‘কেরল সরকার মহা সমারোহের সঙ্গে এমন এক নেতার জন্মদিন উদযাপন করলেন, যে কিনা আমাদের দেশ তো দূর কেরালার জন্যই কিছু করেন নি। এখানে বিদেশীদের জন্মদিবস পালন করার মতো কোনও ঐতিহ্যও নেই। এই বিষয়ে শীঘ্রই তদন্ত করা হোক। এটি অবশ্যই ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। এতে সাধারণের কি ভালো হতে পারে সেটাই বুঝলাম না’।
আরটিআই সূত্রে জানানো হয়েছে কেরল সরকারকার (Kerala government) তিরুবনন্তপুরমের বিশ্ববিদ্যালয়ের (Thiruvananthapuram University) সিনেট হলে কিউবার (Cuba) এই জনপ্রিয় নেতা ফিদেল কাস্ত্রোর স্মরণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে, যার জন্য সরকারের মোট খরচ হয়েছিল ১৩৭৭৪৫ টাকা। শুধুমাত্র এই অনুষ্ঠানের জন্য বিজ্ঞাপনেই খরচ হয়েছিল প্রায় ২৬.৭ লক্ষ টাকা।

২০১৬ সালের ২৯ শে নভেম্বর আয়োজিত এই অনুষ্ঠানের জন্য ফিদেল কাস্ত্রোর ছবিসহ রাজ্যের প্রায় ৭০ টি সংবাদপত্রে এই বিজ্ঞাপন দিয়েছিল সরকার। কিন্তু অদ্ভুতভাবে যে সময়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই সময়ই কেরল সরকারকে কল্যাণমূলক পেনশনের টাকা দিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু রাজ্যের মানুষকে ভুগলেও বিদেশি নেতার জন্মদিন পালনে কার্পণ্য করেনি কেরল সরকার।





