করোনা কেড়ে নিল ভারতের সংগীতজগতের কিংবদন্তি এস পি বালাসুব্রাহ্মণ্যমকে। ৭৪ বছর বয়সে চলে গেলেন এই কিংবদন্তি সুরকার, গায়ক, প্রযোজক। ম্যায়নে পেয়ার কিয়া ছবিতে সলমান খানের কন্ঠে সবকটি গান গেয়েছিলেন তিনি।
ধীরে ধীরে বলিউডে নিজের সুরের রাজত্ব বিস্তার করেছিলেন এই প্রতিভাবান গায়ক এবং সুরকার। জীবনে পেয়েছেন জাতীয় পুরস্কার থেকে পদ্মশ্রী সহ দেশ-বিদেশ জুড়ে অজস্র খ্যাতি ও সম্মান। তাঁর প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
(বিস্তারিত আসছে)





