প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালকে অপসারণের দাবী সৌগতর, ‘আপনি অবসর নিন, তারপর ভাবব’, রসিকতা মোদীর

বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে অপসারণের দাবী জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নালিশ জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। আজ, মঙ্গলবার বাজেট শ্রু আগে সংসদে উভয়েই সৌজন্য বিনিময় করেন। খোঁজ নেন একে অপরের।

এরপরই সৌগত রায় নালিশ জানিয়ে বলেন যে রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণের কথা। তাঁর নানা কার্যকলাপের জেরে রাজ্য চালানো মুশকিল হয়ে যাচ্ছে বলে দাবী করেন তিনি। সেই সময় প্রধানমন্ত্রী রসিকতার সুরেই বলেন, “আপনি অবসর নিন, তারপর ভাবব’। তাদের এই কথোপকথন থেকে রাজনৈতিক মহলের মত, মোদীর এই কথা রসিকতা হলেও, তাঁর এমন কথা থেকে বেশ স্পষ্ট যে রাজ্যের সাংবিধানিক পদ থেকে ধনখড়কে এখনই সরানোর কোনও পরিকল্পনা নেই রাজ্যের।

সাধারণত, বাজেট পেশের দিন শাসক-বিরোধী সকলেই উপস্থিত থাকেন। ২০২২-২০২৩ অর্থবর্ষের বাজেট পেশের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সৌগত রায়ের মধ্যে সৌজন্য বিনিময় হয়। এরপর রাজ্যপালকে নিয়ে নালিশ জানান তৃণমূল সাংসদ।

এদিন বাজেট শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত রায় বলেন, “ওঁর সঙ্গে আমার দেখা হল, একটু কথা বললাম। আমি সরাসরি বললাম, এই রাজ্যপালকে সরানোর ব্যবস্থা করুন। তা না হলে ওঁর কার্যকলাপে রাজ্য চালানো মুশকিল হয়ে যাচ্ছে। উনি তখন একটু রসিকতা করেই বললেন, আপনি অবসর নিন, তারপর ভাবব। ভাবটা এমন যে আমি অবসর নিলে, হয়ত আমাকে ওই পদে বসানোর কথা ভাববেন”।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ব্লক করার পর থেকেই ফের বেড়েছে নবান্ন-রাজভবন সংঘাত। এরপর থেকেই রাজ্যপালকে অপসারণের জন্য আরও বেশি জোর দেওাহ্য তৃণমূলের তরফে। বাজেট অধিবেশনের প্রথমদিনই এই নিয়ে পদক্ষেপ করে তৃণমূল। ‘

গতকাল, সোমবার বাজেট অধিবেশনের প্রথমদিনই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আবেদন জানান যাতে জগদীপ ধনখড়কে রাজ্যপালের পদ থেকে অপসারণ করা হয়। রাজনৈতিক মহলের মতে, এটি একটি নজিরবিহীন ঘটনা।

RELATED Articles