ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই

ফের সুদের হার কমাল এসবিআই। গত তিন মাসের মধ্যে এই নিয়ে তিনবার ফিক্সড ডিপোজিটে সুদের হার কমালো এসবিআই। দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক এসবিআই এবং এই ব্যাঙ্কেই ভারতের অধিকাংশ সাধারণ মানুষের অ্যাকাউন্ট। সেই এসবিআই-এর এহেন সিদ্ধান্তে কার্যত মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।

এসবিআইয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী, ৭ থেকে ৪৫ দিনের স্থায়ী আমানতে সুদের হার ৪.‌৫ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে ৪ শতাংশে। ১ থেকে ৫ বছরের কম সময়ে স্থায়ী আমানতে সুদের হার নামানো হয়েছে ৫.‌৯ শতাংশে, যা ছিল আগে ৬ শতাংশ। গত ১০ মার্চ ২০২০ থেকেই এই নতুন সুদ কাঠামো কার্যকর হয়ে গিয়েছে বলেও এসবিআই–এর পক্ষ থেকে জানানো হয়েছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর