প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত! ভুয়া খবর ছড়ালেন প্রখ্যাত সাংবাদিক রাজদীপ সর্দেসাই!

কোনটা সঠিক খবর আর কোনটা ভুয়ো বর্তমান খবরের যুগে এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর যেখানে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে অভিযুক্ত হন বিখ্যাত সাংবাদিকেরাই সেখানে সমস‍্যাটা আরও গুরুতর হয়ে ওঠে।

https://twitter.com/ANI/status/1293759951349911552?s=20

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা তৃতীয় দিনেও খুব আশানুরূপ কিছু নয়। বুধবার সেনার রিসার্চ অ্যান্ড রেফরাল হাসপাতাল প্রণব বাবুর শারীরিক পরিস্থিতি নিয়ে তথ্য দিয়েছিল। হাসপাতাল জানিয়েছিল যে, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা সকাল থেকেও বদলায়নি। আর সেইসঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রটতে শুরু করেছে গুজব। উনি প্রয়াত হয়েছেন। সেনা হাসপাতাল জানিয়েছে যে, প্রণব বাবু এখনো ভেন্টিলেটরে আছেন আর গতকাল তিনি চিকিৎসায় সাড়া দিয়েছিলেন।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত! ভুয়া খবর ছড়ালেন প্রখ্যাত সাংবাদিক রাজদীপ সর্দেসাই!

 

প্রণব পুত্র সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করেন, ‘আমার বাবা এখনো জীবিত আছেন এবং ওনার অবস্থা স্থিতিশীল।” উনি জানান, ‘প্রতিষ্ঠিত সাংবাদিক দ্বারা প্রসারিত করা গুজব আর ফেক নিউজে এটা প্রমাণ হয় যে, ভারতের মিডিয়া এখন ভুয়ো নিউজের কারখানা হয়ে গেছে।” আপনাদের জানিয়ে দিই, বিখ্যাত সাংবাদিক রাজদীপ সর্দেসাই প্রণব বাবুকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছিলেন। উনি বলেছিলেন, প্রণব বাবু প্রয়াত হয়েছেন। যদিও এই ভুয়ো খবর ছড়ানোর জন্য উনি পরে ক্ষমাও চেয়ে নেন।

https://twitter.com/ABHIJIT_LS/status/1293756212861734912?s=20

https://twitter.com/sardesairajdeep/status/1293759013742510080?s=20

RELATED Articles

Leave a Comment