দশমীর রাতেই এক শিশু হোমে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ভোজের পরই অসুস্থ হতে শুরু করে একাধিক শিশু। এর জেরে মৃত্যু হয়েছে তিন শিশুর। হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১ জন শিশু।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুপুরের একটি চাইল্ড কেয়ার হোমে। সূত্রের খবর অনুযায়ী, দশেরার পর ওই হোমে বাচ্চাদের জন্য খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। সেই খাবার খেয়েই শিশুরা বমি করতে শুরু করে। একের পর এক শিশু অসুস্থ হয়ে পড়তে থাকে।
তড়িঘড়ি অসুস্থ শিশুদের নিয়ে স্থানীয় হাসপাতালে যাওয়া হয়। সেখানেই তিন শিশুর মৃত্যু হয়। শারীরিক অবস্থার অবনতি হতেই বাকি শিশুদের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে আরও ১১ জন ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে অসুস্থ শিশুদের অবস্থাও আশঙ্কাজনক।
এদিনের মেনুতে ছিল ভাত, রসম, লাড্ডু-সহ আরও নানান পদ। কিন্তু সেই খাবার খাওয়ার ঘণ্টাখানেক পরই অসুস্থ হতে শুরু করে শিশুরা। বমি করতে থাকে তারা। যে তিন শিশুর মৃত্যু হয়েছে, তাদের বয়স ১১ থেকে ১৩ বছরের মধ্যে।
তামিলনাড়ুর চাইল্ড কেয়ার হোমের এই ঘটনার জেরে গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। খাবারে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। খাবারের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!