গতকাল অর্থাৎ সোমবার শেহলার বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ এনে জম্মু ও কাশ্মীর পুলিশের দ্বারস্থ হয়েছেন আব্দুল রশিদ শোরা। যদিও বাবার আনা সমস্ত অভিযোগই ‘ন্যক্কারজনক এবং ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন শোহলা, পাল্টা দাবি করে জানিয়েছেন, বাবার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ করার পর থেকেই ভুয়ো অপবাদ দিচ্ছেন তাঁর বাবা।
প্রাক্তন বামপন্থী ছাত্র নেত্রী শেহলা রশিদের বাবার দাবি, রাজনীতিতে যোগ দেওয়ার জন্য শেহলা নাকি মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন। তাতে রাজি না হওয়া নিজের দেহরক্ষীকে দিয়ে বাবা-কে খুনের হুমকি দিয়েছেন। একইসঙ্গে তিনি দাবি করেছেন তাকে শ্রীনগরের বাড়ি ছেড়ে যাওয়ার জন্যও হুমকি দিয়েছেন নাকি শেহলা। তাঁর অভিযোগ, শেহলার রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সায় না দেওয়ার জন্যই এমনটা করছে তাঁর মেয়ে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই শেহলা রশিদের বিরুদ্ধে একের এক বিস্ফোরক অভিযোগ করছেন তাঁর বাবা। কিন্তু এর পিছনে আসল কারণ কি? জানা যাচ্ছে পারিবারিক সম্পত্তি নিয়ে বাবা সঙ্গে মেয়ে ও তাঁর পরিবারের বিবাদ চলছে। বস্তুত, নভেম্বরে আব্দুল রশিদ শোরাকে তাঁদের শ্রীনগরের বাড়িতে ঢুকতে না দেওয়ার নির্দেশ জারি করেছে কাশ্মীরের একটি আদালত। তার জেরেই কি একের এক বিস্ফোরক অভিযোগ? আব্দুলের অভিযোগ, ২০১৭ সালে শাহ ফয়জলের রাজনৈতিক দলে যোগদানের জন্য ৩ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল শেহলাকে! শুধু তাই নয়, সে যাঁদের কাছ থেকে এসেছিল, তাঁরা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত।
বামপন্থী ছাত্র নেত্রীর বাবা আরও দাবি, তাঁর স্ত্রী ও বড় মেয়ে অর্থাৎ শেহলার দিদিও এই চুক্তির অংশীদার। এই আর্থিক লেনদেনে আপত্তি তোলাতেই তাঁকে প্রাণনাশের হুমকি দেন জেএনইউ-র প্রাক্তনী।
তবে বাবার এহেন ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন জনপ্রিয় এই ছাত্র নেত্রী।সোশ্যাল সাইট টুইটারে পাল্টা বিবৃতি দিয়েছেন শেহলা রশিদও।
1) Many of you must have come across a video of my biological father making wild allegations against me and my mum & sis. To keep it short and straight, he’s a wife-beater and an abusive, depraved man. We finally decided to act against him, and this stunt is a reaction to that. pic.twitter.com/SuIn450mo2
— Shehla Rashid (@Shehla_Rashid) November 30, 2020
নিজের টুইটে তিনি লিখেছেন, ‘অনেকেই আমার জন্মদাতার উল্টোপাল্টা অভিযোগের সম্পর্কে জানেন। আমার মা এবং বোনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। খুব সংক্ষেপে বলতে চাই, তিনি স্ত্রীকে পেটানো, একজন ইতর, চরিত্রহীন মানুষ। আমরা শেষমেশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছি এবং তাঁরই প্রতিক্রিয়া এই স্টান্ট’। অপর একটি টুইটে তিনি লিখেছেন, ‘আমার মা সারাজীবন হিংসা এবং মানসিক অত্যাচার সহ্য করেছেন। পরিবারের খাতিরেই চুপ করেছিলেন। এখন আমরা মুখ খুলতে শুরু করেছি। এবং তিনি (শোরা) আমাদের পাল্টা নির্যাতন শুরু করেছেন’।
শেহলার বিরুদ্ধে এই অভিযোগ এবং পাল্টা অভিযোগের পর গোটা ঘটনা নিয়ে পদক্ষেপ করতে শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।





