‘বাংলাদেশে অশান্তির জন্য দায়ী আমেরিকা, আমি দেশ না ছাড়লে ওরা…’, ভারতে বসেই বিস্ফোরক দাবী শেখ হাসিনার

Sheikh Hasina Claimed US is Responsible for Unrest in Bangladesh: বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তা শেষ হয় হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে। ছাত্র আন্দোলনের চাপে নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন তিনি। আপাতত ভারতের আশ্রয়ে রয়েছেন। এবার ভারতে বসেই বড় বোমা ফাটালেন হাসিনা। তাঁর দাবী, বাংলাদেশে যে হিংসা ও অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, এর নেপথ্যে রয়েছে আমেরিকা (Sheikh Hasina Claimed US is Responsible for Unrest in Bangladesh)

যারা ভারতে শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন, তাদের কাছে নিজের ক্ষমতাচ্যুত হওয়ার আক্ষেপ জারি করছেন শেখ হাসিনা, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, হাসিনা তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছেন, বাংলাদেশের হিংসা, অশান্তি ও আওয়ামি লিগকে ক্ষমতা থেকে সরানোর পিছনে আমেরিকার ষড়যন্ত্র রয়েছে (Sheikh Hasina Claimed US is Responsible for Unrest in Bangladesh)

হাসিনার কথায়, “আমি ইস্তফা দিয়েছি যাতে মৃত্যু মিছিল দেখতে না হয়। ওরা পড়ুয়াদের মৃতদেহ মাড়িয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। আমি সেটা হতে দিইনি। নিজেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিই। যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আমেরিকার হাতে তুলে দিতাম এবং তাদের বঙ্গোপসাগরে একাধিপত্য বাড়াতে দিতাম, তাহলে হয়তো আমি এখনও ক্ষমতায় থাকতাম (Sheikh Hasina Claimed US is Responsible for Unrest in Bangladesh)। আমি দেশের মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি, মৌলবাদীদের কথায় প্রভাবিত হবেন না”।

তিনি আরও বলেছেন, “আমি যদি বাংলাদেশে থাকতাম, তবে আরও প্রাণহানি হত। আরও সম্পত্তি নষ্ট হত। সেই কারণেই দেশ ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই। আপনারা আমায় বেছে নিয়েছিলেন বলেই আমি আপনাদের নেত্রী হই। আপনারাই আমার শক্তি ছিলেন”।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন। তিনি বলেছেন, “আমাদের দলের নেতাদের খুনের খবরে আমার অন্তর কাঁদে। কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে… আল্লাহের কৃপায় আমি শীঘ্রই দেশে ফিরব। আওয়ামী লিগ আবার উঠে দাঁড়াবে। আমি বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রার্থনা করছি। যে দেশের জন্য আমার বাবা লড়াই করেছিলেন, আমার বাবা ও পরিবার প্রাণ দিয়েছিল, তার জন্য প্রার্থনা করি”।

এখানেই শেষ নয়, কোটা বিরোধী আন্দোলন ও রাজাকার নিয়ে যে মন্তব্য তিনি করেছিলেন, তার সাফাইও দিয়েছেন হাসিনা। বলেছেন, “বাংলাদেশের যুব ছাত্রদের আবারও বলছি, আমি তোমাদের রাজাকার বলিনি। আমার শব্দ বিকৃত করা হয়েছে অশান্তি উসকানোর জন্য। আমি অনুরোধ করছি, সেদিনের পুরো ভিডিয়োটা দেখ। তোমাদের সারল্যের সুবিধা নিয়েছে ষড়যন্ত্রকারীরা এবং দেশে অশান্তি সৃষ্টি করতে তোমাদের ব্যবহার করা হয়েছে” (Sheikh Hasina Claimed US is Responsible for Unrest in Bangladesh)

প্রসঙ্গত, বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার আগে চলতি বছরের এপ্রিল মাসে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন বলেছিলেন, আমেরিকা বাংলাদেশের ক্ষমতা বদলের চেষ্টা করছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করে বাংলাদেশে এমন সরকার গঠন করতে চাইছে যেখানে কোনও গণতন্ত্র থাকবে না। আর এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকার দিকেই আঙুল তুললেন হাসিনা (Sheikh Hasina Claimed US is Responsible for Unrest in Bangladesh)

RELATED Articles