সোপোরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা দাদু, বুকের উপর বসে কাঁদছে একরত্তি, উদ্ধার করলেন এক জওয়ান

একরত্তি শিশুটা কেঁদেই যাচ্ছে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া দাদুর নিথর দেহের উপর বসে। গতকাল সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে কেঁপে উঠেছেন সকলেই। পরের একটি ছবিতে অবশ্য দেখা গেল এক জওয়ান তাকে কোলে তুলে নিয়েছেন পরম মমতায়। জম্মু-কাশ্মীরের সোপোরের এই ঘটনা এখন খবরের শিরোনামে।

baby in kashmir

সূত্র মারফত জানা গিয়েছে যে, বুধবার সকালে সোপোরে সিআরপিএফ জওয়ানদের নাকা চেকিংয়ের সময় জঙ্গিরা হামলা করে। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। সেই সময়ে সেই গুলির লড়াই এর মাঝখানে পড়ে যান এক ব্যক্তি এবং তাঁর নাতি। গুলির আঘাতে মুহুর্তেই সেই ব্যক্তি লুটিয়ে পড়েন মাটিতে। শিশুটি দাদুর দেহের উপর বসে কাঁদতে থাকে। তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে সিআরপিএফ।

https://twitter.com/ANI/status/1278200176029687808

এই গুলির লড়াইয়ে আরও দুজন জওয়ান আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং পুলিশ ও জওয়ানরা যৌথভাবে আক্রমণকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, সোপোরের মডেল টাউনে নাকা চেকিং চলার সময় আঘাত হানে জঙ্গিরা। কয়েকজন সিআরপিএফ জওয়ানের আঘাতপ্রাপ্ত হওয়ার খবর মিলেছে। একজন সিআরপিএফ জওয়ান ও একজন সাধারণ মানুষ মারা গিয়েছেন জঙ্গি হামলায়।

সোশ্যাল মিডিয়ায় হৃদয়বিদারক ওই দৃশ্য দেখে স্তব্ধ সকলেই। যখন একজন জওয়ান উদ্ধার করে নিয়ে যাচ্ছেন বছর তিনেকের ওই শিশুকে সেই দৃশ্য দেখে মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। এই ঘৃণ্য কাজ যারা ঘটিয়েছে তাদের ধরা পড়ার প্রার্থনাই এখন করছেন সাধারণ মানুষ।

RELATED Articles

Leave a Comment