উৎসবের মধ্যেই আরও এক খুশির খবর। অফিসার পদের জন্য প্রার্থী নিয়োগ করছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২ হাজার প্রবেশনারি পদে এই নিয়হ প্রক্রিয়া চালু করছে এসবিআই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। আগামী ৪ই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এই পদের জন্য আবেদন করা যাবে। প্রিলিমিনারি পরীক্ষার পর হবে মেইন পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে ব্যক্তিগত ইন্টারভিউ। এরপর ধাপে ধাপে প্রার্থী বাছাই করা হবে।
২১ থেকে ৩০ বছরের মধ্যে যাদের বয়স, সেসব প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। পয়লা এপ্রিল ২০২০ তারিখের মধ্যে চাকরিপ্রার্থীর বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে হতে হবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। তবে চূড়ান্ত বর্ষ বা সেমিস্টারের পড়ুয়ারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনলাইনে এই পদের জন্য আবেদন করতে অসংরক্ষিত শ্রেনি ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে ৭৫০ টাকা। তবে তফসিলি প্রার্থীদের কোনও টাকা দিতে হবে না বলে জানা গিয়েছে।
অফিসার পদের জন্য মোট ২০০০ টি আসন রয়েছে। এর মধ্যে সাধারণ প্রার্থীদের জন্য ৮১০টি শূন্যপদ রয়েছে। তফসিলি জাতিদের জন্য রয়েছে ৩০০টি পদ ও তফসিলি উপজাতিদের জন্য রয়েছে ১৫০টি শূন্যপদ। ওদিকে ওবিসিদের জন্য আসন সংখ্যা ৫৪০টি। ৩১শে ডিসেম্বর থেকে ২, ৪, ও ৫ জানুয়ারির মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর মেইন পরীক্ষা ২৯শে জানুয়ারি হতে পারে বলে জানা গিয়েছে। তাহলে আর দেরী কীসের, এখুনি অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলুন এই পদের জন্য।





