শ্রাবন্তী কী রোশনের জীবন শেষ করে দিয়েছে? পোস্টে কীসের ইঙ্গিত? পাল্টা শ্রাবন্তীও ‘বিপ্লব’ আনতে চলেছেন

একটি সুন্দর ছবি, তাতে একটি ছেলে একটি মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে হাতে একটি আংটি নিয়ে কিছু একটি প্রশ্ন করছে। সাধারণত, এসব ক্ষেত্রে ছেলেটির প্রশ্ন হয় যে, তুমি কী আমাকে বিয়ে করবে? এই প্রত্যুত্তরে মেয়েটি নিজের মতামত জানায়। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা এতটা সহজ নয়। সমীকরণ খানিকটা জটিল।

শ্রাবন্তী ও রোশনের সম্পর্ক নিয়ে যেন ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। বিয়ের এক বছর কাটতে না কাটতেই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চারিদিকে। পুজোর আগে থেকেই দুজনে আলআদা থাকতে শুরু করেছেন। ইনস্টাগ্রামেও দুজন দুজনকে আনফলো করে দিয়েছেন। তাছাড়া, সোশ্যাল মিডিয়াতে দুজনের একসঙ্গে যা ছবি ছিল, তাও তারা ডিলিট করে দিয়েছেন। এরই মধ্যে শ্রাবন্তী শুরু করেছেন নিজের জিমের ব্যবসা ও ফের অভিনয়ের কাজও শুরু করে দিয়েছেন। কিন্তু তাদের দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে দুজনেই কোনও মন্তব্য করেন নি।
এদিকে, এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে শ্রাবন্তী ও রোশনের ঠাণ্ডা যুদ্ধ। সোমবার রাতে রোশন একটি মিমের ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে একটি ছেলে একটি মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে তাকে জিজ্ঞেস করছে, “তুমি কী আমার জীবন ধ্বংস করবে?” এর উত্তরে মেয়েটি বলছে, “হ্যাঁ!” যদিও তিনি বলেছেন যে এই ছবিটি কেবল মজার ছলেই তিনি পোস্ট করেছেন, কিন্তু নেটিজেনদের ধারণা, রোশন এই মিমের মধ্যে দিয়ে নিজের জীবনকেই বোঝাতে চেয়েছেন। বিয়ে করলে যে জীবন শেষ হয়ে যায়, সেই বার্তাই তিনি দিতে চেয়েছেন।

অন্যদিকে, রোশনের এই পোস্টের পরই শ্রাবন্তী একটি বিস্ফোরকমূলক পোস্ট করেন, বেশ কড়া ভাষাতেই উত্তর দেন তিনি। একটি ছবি পোস্ট করে নারীর ক্ষমতায়ন সম্পর্কে বার্তা দেন। এই ছবিতে লেখা, “তুমি একজন নারীকে ক্ষণিকের জন্য নিচে নামিয়ে তার সত্ত্বাকে টুকরো টুকরো করে ফেলতে পার। কিন্তু প্রকৃত রূপে যে নারী, সে সেই ভাঙা টুকরোগুলিকে নিয়ে, জুড়ে ফের উঠে দাঁড়াবে তোমার সামনে।” এই বার্তার মধ্যেই অবশ্যই ছিল একটি শক্তিশালী বার্তা। নেটিজেনদের মতে, একে অপরের জন্যই এই বার্তা দিয়েছেন তাঁরা। এতদিন জনসমক্ষে কিংবা সংবাদমাধ্যমে কিছু না বললেও এবার ধীরে ধীরে তা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের মাধ্যমে প্রকাশ পাচ্ছে।

RELATED Articles