করোনা মোকাবিলায় কোন খামতি রাখতে চাইছে না কেন্দ্রীয় সরকার। সংক্রমণের ছড়িয়ে পড়া এড়াতে তাই কেন্দ্র সরকার ঘোষণা করছে একগুচ্ছ কড়া পদক্ষেপ। সাফ জানিয়ে দিয়েছে, বিদেশ থেকে দেশে ফিরলে স্বাস্থ্য বিধি মেনে থাকতে হবে হোম কোয়ারান্টাইনে।
জানানো হয়েছে, দেহে সংক্রমণ ধরা পড়লে সাথেসাথেই নিয়ে যাওয়া হবে সরকারি হাসপাতালের আইসোলেশন সেন্টারে। এক্ষেত্রে প্রতিটি নাগরিককে, সরকারসাহায্য করতেই হবে। না হলে কড়া পদক্ষেপ নেবে সরকার। এমনকী দেওয়া হয়েছে জেলে ভরার ঈঙ্গিতও দিয়েছে। মহামারি রোগ প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে হোম কোয়ারান্টাইনে থাকা অবস্থায় আইন ভাঙলে। নিয়ম ভঙ্গকারীদের ৬ মাসের জেলের পাশাপাশি ১০০০ টাকা জরিমানা অবধি হতে পারে এই আইনে।
করোনা সংক্রান্ত যেকোন প্রশ্নের উত্তর দিতে সাধারণের জন্য টোল ফ্রি নাম্বার ১০৭৫ চালু করেছে সরকার। ইতিমধ্যে, দেশ জুড়ে করোনা সংক্রমণের সংখ্যা ২৬০ এ পৌঁছে গেছে। মৃত্যু হয়েছে ৪ জনের। ফলে সতর্ক থাকতে হবে সবাইকে। কারণ সামাজিক বিচ্ছিন্নতা ছাড়া এই রোগ প্রতিরোধ করার মতো কোন ব্যবস্থার খোঁজ মেলেনি এখনও।
এদিকে, কাল রবিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনতা কার্ফু পালনের আবেদন করেছেন দেশবাসীকে। তাঁর সঙ্গে বাম বাদে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল কার্ফু পালনে সহযোগিতা করবে বলে জানিয়েছে।





