সুপ্রিম কোর্ট-এ মহারাষ্ট্র-এর সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল।

নির্দিষ্ট সময় ১০:৩০টায় সোমবার সুপ্রিম কোর্টে শুরু হল মহারাষ্ট্র মামলার শুনানি। এদিন শুনানির শুরুতেই সুপ্রিম কোর্ট-এ এনসিপি নেতা অজিত পাওয়ারের তরফে একটি চিঠি পেশ করা হয়। ওই চিঠিতে লেখা রয়েছে যে তিনি বিজেপিকে সরকার গড়তে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। এনসিপি নেতা হিসাবে ২২ নভেম্বর তিনি ওই চিঠিটি লিখে রাজ্যপালের কাছে পাঠান। ওই চিঠিতে লেখা হয়েছিল যে, অজিত পাওয়ার-এর সঙ্গে এনসিপির ৫৪ জন বিধায়ক রয়েছেন।

এদিকে কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্ট-এ দাঁড়িয়ে বলেন যে, বিজেপির সঙ্গেই রয়েছে এনসিপি-এর ৫৪ জন বিধায়ক। তাই বিজেপির কাছে রয়েছে মোট ১৭০ জন বিধায়ক। তাই রাজ্যপাল ভগৎ সিং দেবেন্দ্র ফড়নবীশকে সরকার গঠন করতে আমন্ত্রণ জানিয়ে কোথায় ভুল করছেন? রাজ্যপালের সিদ্ধান্তকে কি এইভাবে চ্যালেঞ্জ করা যায়? রাজ্যপাল ভগৎ সিং দেবেন্দ্র, ফড়নবীশকে সরকার গড়তে আমন্ত্রণ জানানোর জন্য যে চিঠি দিয়েছিলেন সেই চিঠিও তিনি আদালতে জমা করেন।

এরপর কংগ্রেস জোট-এর আইনজীবী কপিল সিবাল একটি চিঠি জমা করে জানান যে, এনসিপির ৫৪ জন বিধায়কই শিবসেনা, কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। তাহলে বিজেপি কীভাবে সরকার গঠন করে মহারাষ্ট্রে? কপিল সিবাল আদালতে আরও বলেন যে, কেন এত গোপনভাবে সরকার গঠন করা হল? মধ্যরাতে মহারাষ্ট্র থেকে কেন তোলা হল রাষ্ট্রপতি শাসন? কখনই বা রাজ্যপাল দেবেন্দ্র ফড়নবীশকে সরকার গড়তে আমন্ত্রণ জানালেন? কেন সরকার গড়ার বিষয়ে এত তাড়াহুড়ো করল? কেন সকাল ৮টার সময় দেবেন্দ্র ফড়নবীশ এবং অজিত পাওয়ারকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল? দেশে কি এখন জরুরি অবস্থা চলছে? তারপরেই কপিল সিবাল এই মামলাকে বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে পাঠানোর আর্জি জানান সুপ্রিম কোর্ট-এর বিচারপতিদের কাছে।

অন্যদিকে অজিত পাওয়ারের আইনজীবী কোর্ট-এ দাঁড়িয়ে দাবি করেন যে, অজিতই হল মূল এনসিপি। এনসিপি দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তাঁর সঙ্গেই রয়েছেন। তাই অজিতের সমর্থনেই বিজেপি রাজ্যে সরকার গড়েছে। বিজেপির তরফে আইনজীবী মুকুল রোহতগি কোর্ট-এ দাঁড়িয়ে বলেন যে, এনসিপি ও নির্দল মিলিয়ে ১৭০ জন বিধায়ক বিজেপিকে সরকার গড়তে সমর্থন করছে। তাই সরকার গড়ে বিজেপি কোনও ভুল করেনি। সকল পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট-এর বিচারপতিরা সেই বক্তব্য ও এবং ওই তিনটি চিঠি পরীক্ষা করে দেখে আগামীকাল চূড়ান্ত শুনানি দেবেন বলে জানিয়েছেন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment