“আপনি বাঁচলে বাপের নাম”। আগে নিজেকে বাঁচানো দরকার তবে তো বাকিদের কথা আসবে খানিকটা এমনই চিত্র ধরা পড়ল দিল্লী বিমানবন্দরে গত ২০শে মার্চ। পুনে থেকে দিল্লিগামী এয়ার এশিয়া বিমানের এক পাইলট নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ঝাঁপ মারলেন। তবে চলন্ত বিমান থেকে নয়। বিমান যখন আকাশে তখনই এক যাত্রীকে নিয়ে সন্দেহের দানা বাঁধে সব যাত্রীদের মধ্যে। ওই বিমানেই নাকি এমন একজন সওয়ার হয়েছেন যাঁর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ রয়েছে।
এইকথা শুনে বিমানকর্মীদের অবস্থা শোচনীয় হয়ে যায়। ভয় পেয়ে যান বিমানের পাইলটও। সেই ভয় থেকেই এমন কান্ড করে বসেন। বিমানটি অবতরণের পরেই যাত্রীরা নামার আগেই তিনি ঝাঁপ মারেন তবে সাধারণ দরজা দিয়ে নয়, ককপিটের “সেকেন্ড এক্সিট” অর্থাৎ দ্বিতীয় দরজা। এরপর একে একে সব যাত্রীদের নামানো হয়, প্রাথমিক স্ক্রিনিং করা হয় বিমানবন্দরে। যদিও তাতে সকলের ক্ষেত্রেই করোনা নেগেটিভ ধরা পড়ে। এই ঘটনাটির বিষয়ে এয়ার এশিয়া ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, “২০ মার্চ, ২০২০ কোভিড-১৯ এর উপসর্গ যুক্ত এক যাত্রী ওই বিমানটি করে পুনে থেকে নয়া দিল্লি আসেন।”
জানা গিয়েছে, সংক্রমণের লক্ষণ যুক্ত ওই যাত্রী বিমানের একেবারে প্রথম সারিতেই বসেছিলেন। ঘটনা জানাজানি হওয়ার পর বিমানটি অবতরণের পরে সেটিকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে স্যানিটাইজড করা হয়। সারাবিশ্বে এখন আতঙ্কের ওপর নাম “করোনা ভাইরাস”। আর এই মারণ ভাইরাসে প্রত্যেকটি দেশে যেভাবে মৃত্যুমিছিল শুরু হয়েছে সেখানে মানুষের ভয় পাওয়াটাই স্বাভাবিক। এর সাথে দেশেও বেড়ে চলেছে আক্রান্তের হার। লকডাউনে থেমে গেছে গোটা দেশ। গৃহবন্দী হয়ে পড়েছেন সব মানুষ। সেই পরিস্থিতিতে কেউ যদি নিজের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তাতে আশ্চর্যের কিছু নয় মনে হয়!





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!