সংসদেও কিরণ ছড়াচ্ছেন তেজস্বী, রাহুল গান্ধী পুরোপুরি নিষ্প্রভ, বলছে সমীক্ষা!

দক্ষিণী রাজনৈতিক জগতের অন্যতম প্রতিশ্রুতিমান তারকা তিনি। বিজেপির এই তরুণ সাংসদের নাম তেজস্বী সূর্য। সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানে বাংলার মানুষ এই তরুণ তুর্কিকে ভালমত চিনেছে। এহেন তেজস্বীর ভারতীয় সংসদে উপস্থিতি এবং তার কার্যকারিতা সাধারণ মানুষের চোখে পড়েছে। সেই তুলনায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী সংসদে অনেকটাই নিষ্প্রভ।

সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে তেজস্বী সূর্যর সংসদে উপস্থিতির হার ৯৩ শতাংশ। সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর উপস্থিতির হার মাত্র ৫৬ শতাংশ। তেজস্বী যেখানে কুড়ি শতাংশ বিতর্কে অংশগ্রহণ করেছেন সেখানে সোনিয়া পুত্র অংশগ্রহণ করেছেন মাত্র দুই শতাংশ বিতর্কে। তেজস্বী এখনো পর্যন্ত জিজ্ঞাসা করেছেন মোট ৯৪টি প্রশ্ন সেখানেই গান্ধী পরিবারের উল্লেখযোগ্য সদস্য জিজ্ঞাসা করেছেন মাত্র ৫০ টি প্রশ্ন।

এর ফলে কি ভারতের যুব সমাজের নেতা সেই নিয়ে উঠে যাচ্ছে প্রশ্ন। কারণ রাহুল গান্ধীকে এখনো ভারতীয় যুব সমাজের নেতা হিসেবে কংগ্রেস কর্তৃপক্ষ বারংবার উল্লেখ করলেও ৫০ বছর বয়সে এসে রাহুল গান্ধীর পারফরম্যান্স কিন্তু অন্য কথা বলছে। সেখানে বিজেপি সাংসদ তেজস্বী সূর্য মাত্র ২৯ বছর বয়সেই সংসদে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। এখান থেকে বিজেপি নেতারা বলছেন যে, ভারতের যুব সমাজকে কে ভবিষ্যতে নেতৃত্ব দেবে তা সংসদে এই দুই নেতার কার্যকারিতা দেখেই স্পষ্ট হয়ে গিয়েছে।

RELATED Articles