অগ্নিমিত্রার হাতে ফোঁটা নিলেন দিলীপ, ভাইফোঁটার উৎসবে রাজনৈতিক ব্যক্তিত্বরা

করোনা কালেও দীপাবলি কাটিয়ে ভাইফোঁটার উৎসবের আমেজ চারিদিকে। সোমবার সকালে থেকেই ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার পালা চলছে সকলের বাড়িতে। সাধারণ মানুষের সাথে বাদ যাননি তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রতি বছরের মত এদিনও বোন ও দিদির কাছে ফোঁটা নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। ভাইফোঁটার এই শুভদিনে রাজ্যের মহিলাদের জন্য মঙ্গলকামনা করেছেন ফিরহাদ।

তৃণমূলের সঙ্গে বাদ যাননি বিজেপিও। গেরুয়া শিবিরও মেতেছে ভাইফোঁটার আমেজে। এদিন বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ভাইফোঁটার। সেখানেই রাজ্যের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোঁটা দিলেন। তাদের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে শুধু দিলীপ ঘোষ নন অগ্নিমিত্রা ফোঁটা দিলেন আরও বেশ কয়েকজন বিজেপির নেতৃবৃন্দদের।

তাদের মধ্যে ছিলেন রাজ্য সহ সভাপতি বিশ্বরূপ চৌধুরী, জয়প্রকাশ মজুমদাররা। অগ্নিমিত্রা পালের সাথে কাঞ্চনা মৈত্রও ফোঁটা দেন সকলকে। অন্যান্য মহিলা মোর্চার নেত্রীরাও ছিলেন সেই অনুষ্ঠানে। করোনা আবহের মাঝে সামাজিক দূরত্ব পালন করেই চলে ভাইফোঁটার উৎসব।

আরও অন্যান্য খবর