তার বয়স মাত্র চার মাস কিন্তু এর মধ্যেই জীবনের এক বড় যুদ্ধে জয়ী হলো সে। ১৮ দিন ভেন্টিলেশনে থেকে করোনাকে জয় করল চার মাস বয়সী এক শিশু। অন্ধপ্রদেশের বিশাখাপত্তনম এর ঘটনা। শিশুটি ভর্তি ছিল বিশাখা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। ডিস্ট্রিক্ট কালেক্টর বিনয় চাঁদ জানিয়েছেন, গতকাল সন্ধেয় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত গত মে মাসে বিশাখাপত্তনমের পূর্ব গোদাবরী জেলায়। শিশুটির মা লক্ষ্মীর উপর প্রথমে করোনা আক্রমণ হানে। পরে চিকিৎসকরা জানান, তাঁর কয়েক মাসের শিশুকন্যাটিও করোনা পজিটিভ। ২৫ মে তাকে বিশাখাপত্তনমের ভিআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ দিন ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলে। শিশুটিও আশ্চর্যজনকভাবে লড়াই করে।
দিনকয়েক আগে চিকিৎসকরা ফের তার করোনা পরীক্ষা করেছেন। এবার ফল নেগেটিভ এসেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শিশুটির পরিবার পরিজন। অন্যদিকে, গতকাল বিশাখাপত্তনমে ১৪ জনের শরীরে নতুন করে করোনা ধরা পড়েছে। সব মিলিয়ে এখানে আক্রান্ত ২৫২, মৃত ১।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!