শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিকেশ বিএসএফ জওয়ানকে হত্যাকারী ১ জঙ্গি সহ আরো ২

রবিবার ফের জঙ্গি নিকেশ অভিযানে সফল ভারতীয় নিরাপত্তা বাহিনী। এবার অভিযান চলল শ্রীনগরে। শ্রীনগরের জাদিবাল অঞ্চলের জুনিমারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলল তিন সন্ত্রাসবাদীর। তাতে মারা যায় তিনজনই। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার শ্রীনগরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাধল নিরাপত্তা বাহিনীর।

কাশ্মীরের পুলিশ ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার জানান, গত ২০ শে মে পানদাচ চকে দুই বিএসএফ জওয়ান হত্যায় জড়িত এক জঙ্গি আজ সংঘর্ষে মারা গেছে।

এ দিন ভোরে শ্রীনগরের জাদিবাল ও জুনিমার পোঝওয়ালপোরা এলাকায় চিরুনি তল্লাশিতে নামে নিরাপত্তা বাহিনী। যার জেরে গোপন আস্তানা ছেড়ে পালাবার সুযোগ পায় না ওই তিন জঙ্গি। এরপর তাদের বাবা-মায়েদের সামনে রেখে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তাতে তারা সম্মত না হয়ে নিরাপত্তা বাহিনীর দিকে গুলি চালাতে শুরু করে। ঘটনার জেরে পাল্টা গুলি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনী। সেই লড়াইয়ে তিন জঙ্গিই মারা যায়।

কুমার জানিয়েছেন, নিহত তিন জনের মধ্যে দুই জন গত বছর থেকেই সক্রিয় ছিল। তৃতীয় জন গত মে মাসে দুই বিএসএফ জওয়ানকে হত্যা করে।

RELATED Articles

Leave a Comment