ব্রাহ্মণ বিরোধী টুইট তৃণমূল সাংসদের, ধুয়ে দিলেন বিশিষ্টজনরা, তুমুল বিতর্কের মুখে পড়ে পোস্ট মুছলেন জহর সরকার

ব্রাহ্মণদের বিরুদ্ধে একটি পোস্ট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। সেই পোস্টকে ঘিরে শুরু হয় বিতর্ক। পরে পরিস্থিতি অন্যদিকে ঘুরছে দেখে নিজের পোস্টটি মুছে দেন তৃণমূল সাংসদ। তবে তাঁর সেই টুইট ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক আনন্দ রঙ্গনাথন একটি টুইট করেছিলেন। সেই পোস্টের জবাবে ব্রাহ্মণবিরোধী বক্তব্য রাখেন জহর। তিনি লেখেন, “শিক্ষাও রুক্ষ ও জিনগত ভাবেই উদ্ধত ব্রাহ্মণদের সুস্থ করতে পারেনি। এই ১ শতাংশ বর্ণবাদী সুবিধোভোগীদের জন্যই ৯৯ শতাংশ ভারতীয়র মধ্যে ইসলামোফোবিয়া তৈরি হয়েছে। বৌদ্ধ স্থাপত্যগুলি ধ্বংস করেছিল কারা? ব্রাহ্মণ শাসকরা”।

https://twitter.com/Rajanikant6601/status/1590416342850887682?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1590516953726480384%7Ctwgr%5Ebfe40dc04127d83b5acc2434126db46c5b9bf530%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Ftmc-mp-jawhar-sircar-made-an-anti-brahmin-tweet-creates-controversy%2F

তৃণমূল সাংসদের এই পোস্টের পরই নানান বিতর্ক শুরু হয়। শিব সেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী লেখেন, “একটা গোটা সম্প্রদায় সম্পর্কে আপনি ঘৃণ্য মন্তব্য করছেন জহর সরকারজি। আপনার কথাগুলির তীব্র বিরোধিতা করেছি। আপনাকে এমন টুইটের জন্য ক্ষমা চাইতে হবে এবং এটা মুছে দিতে হবে”।

এমন নানান দাবী তুলেছেন অনেকেই। পরে জহর সরকার নিজের পোস্টটি মুছে দেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞ সুনন্দা বশিষ্ঠ লেখেন, “ওই ঘৃণাভাষণটি উনি মুছে দিয়েছেন? কিন্তু এহেন ঘৃণাভাষণের মূল্য চোকানো উচিত। কেবল টুইট মোছাটাই যথেষ্ট নয়”।

https://twitter.com/sunandavashisht/status/1590415528069574657?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1590415528069574657%7Ctwgr%5Ebfe40dc04127d83b5acc2434126db46c5b9bf530%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Ftmc-mp-jawhar-sircar-made-an-anti-brahmin-tweet-creates-controversy%2F

অন্যদিকে, ইতিহাসবিদ বিক্রম সম্পত টুইটারে লেখেন, “এটা অকল্পনীয় এই বর্ণবাদী একসময় আমাদের সংস্কৃতি মন্ত্রক ও প্রসার ভারতীর হয়ে কাজ করতেন! তাঁর বিষাক্ত দৃষ্টিভঙ্গি থেকে পরিষ্কার কেন আমাদের সিভিল সার্ভিসের প্রয়োজন”।

আরও অন্যান্য খবর