ম’দ্য’প অবস্থায় উপ-মুখ্যমন্ত্রীর ছেলের দাদাগিরি, হেনস্থা দুই সাংসদকে, তাণ্ডব রাস্তাতেও, প্রশ্নের মুখে ত্রিপুরা

ত্রিপুরায় উপমুখ্যমন্ত্রীর ছেলের মাতলামি। হেনস্থা করলেন কংগ্রেস ও আম আদমি পার্টির দুই সাংসদকে। এই ঘটনার একটি ভিডিও সামনে আনা হয়েছে তৃণমূলের তরফে। সে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উঠেছে প্রশ্ন।  

অভিযোগ, আগরতলার একটি হোটেলে ম’দ্য’প অবস্থায় ঢুকে কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং ও আপ সাংসদ সঞ্জয় হেনস্থার করেছেন ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের ছেলে প্রতীক। তাও আবার পুলিস-প্রশাসনের সামনেই। কিন্তু উপ-মুখ্যমন্ত্রী ছেলে হওয়ার কারণে প্রতীকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তৃণমূল আরও অভিযোগ করেছে যে এমন ঘটনা ঘটে যাওয়ার পরও ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের কথায়, তিনি মদ্যপ অবস্থায় ঝগড়া করেছেন। মাননীয় সংসদ সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তারপরও ত্রিপুরা পুলিশ গোটা ঘটনা সামনে দাঁড়িয়ে চাক্ষুষ করেছে, কোনও পদক্ষেপ না নিয়ে৷ এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে বিপ্লব দেবের গুন্ডারাজ চলছে ত্রিপুরাজুড়ে”।

https://twitter.com/AITCofficial/status/1525037053838209025?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1525037053838209025%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fdeputy-cms-son-allegedly-heckles-2-mps-in-tripura_431445.html

এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুবল ভৌমিক বলেন, “গত চার বছরে আমাদের ত্রিপুরার রাজ্যের যা পরিস্থিতি হয়েছে, তাতে আমাদের রাজ্যের সুনাম ধুলিসাৎ হয়ে যাচ্ছে।আমাদের রাজ্যে একজন প্রতিনিধি দল এসেছিল লোকসভা থেকে, তারা এক স্থানীয় হোটেলে ছিল। সেই হোটেলে এই রাজ্যের একজন মন্ত্রীর ছেলে দুর্বৃত্তায়ন আমরা লক্ষ্য করেছি ৷ গত চার বছরে আমরা লক্ষ্য করেছি, মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, তাদের আত্মীয়রা যে পরিমান প্রকাশ্যে দুর্বৃত্তায়ন করছেন, তাতে রাজ্যের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে”।

তাঁর সংযোজন, “পুলিশ প্রশাসন নির্বিকার, এত বড় ঘটনা হল কিন্তু ৪৮ ঘণ্টা কেটে যাওয়ার পরেও রাজ্যের পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি, কাউকে গ্রেফতার করা হয়নি। এখানে মন্ত্রী, বা তাদের আত্মীয় হলে তাদের জন্য কোনও আইন নেই। এরই নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার।আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যে দ্রুত যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হোক”।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ত্রিপুরার আইনশৃঙ্খলা নিয়ে বিজেপিকে খোঁচাও দিয়েছেন তারা।

https://twitter.com/kakoligdastidar/status/1525023862475194368?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1525023862475194368%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fdeputy-cms-son-allegedly-heckles-2-mps-in-tripura_431445.html

https://twitter.com/Chandrimaaitc/status/1525023354297946112?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1525023354297946112%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fdeputy-cms-son-allegedly-heckles-2-mps-in-tripura_431445.html

তৃণমূলের অভিযোগ, পশ্চিমবঙ্গে কোনও ছোটোখাটো ঘটনা ঘটলে বিজেপি নেতারা পথে নেমে বিক্ষোভ দেখান। তাহলে উপ-মুখ্যমন্ত্রীর ছেলে দুই সাংসদকে এভাবে হেনস্থা পরও পুলিশ কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না।

আরও অন্যান্য খবর