লকডাউনের মধ্যে সাপের ডেলিভারি দিতে এসে গ্রেপ্তার

দেশে করোনা সংক্রমন ঠেকাতে দেশ জুড়ে জারি রয়েছে লকডাউন। আর এই লকডাউনে মানুষ চার দেওয়ালে বন্দী। যারা এই মুহূর্তে বাজারটুকুও যেতে পারছেন না তাদের নানান প্রয়োজনীয় সামগ্রীর জন্য ভরসা শুধু ডেলিভারি বয়েরাই। এবার ডেলিভারি বয় সেজেই মানুষকে বিপদের মুখে ঠেলে দিল দুই যুবক।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। লকডাউনের মধ্যে ডেলিভারি বয় সেজে সাপ বিক্রির চেষ্টা করে ২জন। অবশ্য দামটাও হেঁকেছিল রাজার মতোই। প্রায় ৫০ লাখ টাকা। আর তাতেই সন্দেহ হয় অনেকের। এরপর পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে এসে হাতে নাতে গ্রেফতার করে ২ যুবককে।

সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের যুগ্ম কমিশনার সন্দীপ পাটিল জানিয়েছেন, ওই দুই যুবকের নাম মহম্মদ রিজওয়ান ও আজার খান। অভিযোগ, তাদের ডেলিভারি বক্সে ছিল ২ মাথার দুটি স্যান্ড বোয়া সাপ। এক শ্রেণির মানুষের কাছে এই সাপের দারুণ চাহিদা। এই সাপ কাজে লাগে ওষুধবিষুধ তৈরিতে। আবার অনেকের ধারণা, এতে সৌভাগ্য আসে। তাই লকডাউনের মধ্যেই রিজওয়ান ও আজার ৫০ লাখ টাকার বিনিময়ে এই সাপ বিক্রির ফন্দি আঁটে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৪ নম্বর ধারায় মামলা রজু করা হয়েছে।

https://twitter.com/ips_patil/status/1253131518966263808?s=20

আরও অন্যান্য খবর