বাংলাদেশের ছায়া এবার হায়দ্রাবাদে! মণ্ডপে ঢুকে দুর্গামূর্তি ভাঙচুর করল দুই বোরখা পরা মুসলিম মহিলা, তুমুল শোরগোল শহরে

হায়দ্রাবাদের এক পুজো মণ্ডপে ঢুকে দুর্গামূর্তি ভাঙচুর করল দুই মুসলিম মহিলা। এর জেরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে ওই শহরে। হামলাকারীদের পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। পুলিশের দাবী, ওই দুই মহিলার মানসিক সমস্যা রয়েছে। এর আগে একটি গির্জাতেও এমন ঘটনা ঘটিয়েছিলেন ওই দুই মহিলা।

এই ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের খাইরতয়াবাদ এলাকায়। সূত্রের খবর, গতকাল, মঙ্গলবার রাত ৯টা নাগাদ ওই দুর্গাপুজোর মণ্ডপে ঢোকেন ওই দুই বোরখা পরা মহিলা। কেউ কিছু বুঝে ওঠার আগেই মূর্তি ভাঙচুর শুরু করে তারা। পুলিশ জানায় যে এর আগেও একটি গির্জাতে এমনভাবে ভাঙচুর করেছিল ওই মহিলারা। তাদের দু’জনকেই গ্রেফতার করা হয়েছে বলে খবর। ওই ধৃতদের মানসিক সমস্যা রয়েছে বলে দাবী পুলিশের। এই ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।

বলে রাখি, দেশজুড়ে শুরু হয়েছে নবরাত্রি। চলছে মাতৃবন্দনা। উৎসবে মেতেছে গোটা দেশ। আর এরই মধ্যেই এমন একটি অপ্রীতিকর ঘটনার কথা সামনে এল হায়দ্রাবাদ থেকে। এই  নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে। নেট দুনিয়ায় চলছে চর্চা। তবে পুলিশ সূত্রে খবর, হায়দ্রাবাদে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।

উল্লেখ্য, গত বছর দুর্গাপুজোর সময় এই একই ধরণের ঘটনা ঘটতে দেখা গিয়েছি বাংলাদেশে। দুর্গামণ্ডপে ঢুকে একের পর এক মূর্তি ভাঙচুর করে মৌলবাদীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে দেশে বিক্ষোভ শুরু হয়। সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিছুদিন আগেও ঢাকায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন শেখ হাসিনা। তখনও সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দেন তিনি। বাংলাদেশে হিন্দুমূর্তি ভাঙার ওই ঘটনার রেশ পড়েছিল ভারতেও। হিন্দুদের উপর হামলার ঘটনায় ঢাকার উপর ক্ষোভপ্রকাশ করেছিল দিল্লি।

RELATED Articles