আনলক ৩ শুরু হতে চলেছে। আর সেই কারণে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। ৩১ জুলাই শেষ হয়ে যাচ্ছে আনলক-২ এর মেয়াদ। ১লা আগস্ট থেকে কী কী সুবিধা মিলবে, কোথায় কোথায় জারি থাকবে লকডাউন, সেই বিষয়েই বিস্তারিত তথ্য দিয়ে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক।
এক ঝলকে দেখে নিন নতুন নির্দেশিকা কি জানাচ্ছে-
১. কনটেনমেন্ট জোনগুলিতে ৩১ আগস্ট পর্যন্ত লকডাউন চলবে।
২. আগস্টের শেষপর্যন্ত দেশজুড়ে বন্ধ থাকবে স্কুল-কলেজ-মেট্রো পরিষেবা।
৩. আনলক-৩ এ ৫ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে যাচ্ছে জিম, যোগাভ্যাস কেন্দ্রগুলি।
৪. শিথিল হচ্ছে নাইট কারফিউ। ফলে রাত দশটার পর রাস্তায় বের হওয়ার উপর আর কোনও নিষেধাজ্ঞা রইল না।
বর্তমান ভারতে ১৫ লক্ষের গণ্ডি পেরিয়েছে ভারতের করোনা সংক্রমিতের সংখ্যা। তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। কেন্দ্র দাবি করেছে, দেশে মৃত্যুর হারও কমেছে। এমন পরিস্থিতিতে ১ আগস্ট থেকে দেশে আনলক-৩ শুরু হতে চলেছে। তবে সেই সময় স্কুল, কলেজ, সিনেমা হল, মেট্রো রেল, সুইমিং পুল, বার বন্ধই থাকছে। নিষেধাজ্ঞা জারি রইল সামাজিক-রাজনৈতির-ধর্মীয় সহ যেকোনও জমায়েতের উপরই। তবে কনটেনমেন্ট জোনের বাইরে কোন পরিষেবা চালু হবে আর কোনগুলি হবে না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্যগুলিই।





