উত্তর প্রদেশের উন্নাওতে ২০১৭ সালে ঘটে যাওয়া নিসংশ ধর্ষণ মামলায় কুলদীপ সেনেগারকে দোষী সাব্যস্ত করা হয়। গত ডিসেম্বরে দোষী সাব্যস্ত হন তিনি। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং পকসো আইনে দোষী সাব্যস্ত করা হয় কুলদীপকে। এরপর আদালতে দাঁড়িয়ে সে বলেছিল, আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। আমার চোখে অ্যাসিড ঢেলে দিন। কিন্তু, কুলদীপ সেনেগারের সেই আবেদন শুনল না দিল্লির আদালত। তার বদলে উন্নাওয়ের নির্যাতিতার বাবাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত, উত্তরপ্রদেশের বহিষ্কৃত বিজেপি (BJP) বিধায়ক কুলদীপ সেনেগারকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন তিসহাজারি আদালতের বিচারক।
পাশাপাশি নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এই মামলার দোষী সাব্যস্ত কুলদীপের ভাই অতুল সেনেগার ও বাকি ছ’জনকেও একই সাজা শোনানো হয়েছে।
গত ৪ মার্চ দিল্লির তিসহাজারি আদালতে উন্নাওয়ের নির্যাতিতার বাবাকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয় কুলদীপ সিং সেনেগার-সহ সাতজন। তবে এই ঘটনায় দোষীদের খুনের উদ্দেশ্য ছিল না বলে মন্তব্য করেছিলেন তিসহাজারি আদালতের বিচারক। তবে নির্যাতিতার বাবাকে এমন নৃশংসভাবে মারধর করা হয় যার ফলে তাঁর মৃত্য হয়। তাই অভিযুক্তদের অনিচ্ছাকৃত খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হল। ২০১৮ সালে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছিল নির্যাতিতার বাবার। এই মামলায় অভিযুক্ত ছিল কুলদীপ-সহ আরও ১০ জন।
গত ৪ মার্চ তাদের মধ্যে সাতজনকে দোষী সাব্যস্ত করে আদালত। বাকি চারজনকে বেকসুর খালাস করা হয়। এরপর বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেনেগারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দিল্লির তিসহাজারি আদালত। আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও ২৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে কুলদীপকে।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!