উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী।আদিত্যনাথ থাকাকালীন ধর্মীয় সংঘাত ও ঘটনার সংখ্যা যে বেশি হয়েছে তার নজির বারংবার এসেছে। কিন্তু এবার সবকিছুকে অতিক্রম করে এবার সরাসরি সাসপেনশনের সম্মুখীন হলেন সাব ইনস্পেকটর ইন্তসার আলী।
তার শাস্তি, তিনি বড় দাড়ি রেখেছিলেন। পুলিশ কমিশনার দারোগা ইন্তসার আলীকে তিনবার দাড়ি কেটে ফেলার কথ বলেছিলেন। এর সাথে সাথে দাড়ি রাখার জন্য ওনাকে পুলিশ বিভাগের থেকে অনুমতি নেওয়ার জন্যও বলা হয়েছিল। কিন্তু তা অমান্য করায় শাস্তির মুখে পড়লেন তিনি।





