আগামী বছরের প্রথম তিনমাসের মধ্যেই করোনার ভ্যাকসিন হাতে পাবে ভারত। এর পরের পদক্ষেপ কি হতে চলেছে তা নিয়েই কর্মসূচী স্থির করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। রবিবার সানডে সংবাদ নামে একটি অনুষ্ঠানে তিনি জানান, আগামী বছর জুলাই মাসের মধ্যেই দেশের অন্তত ২৫ কোটি মানুষকে করোনা ভাইরাসের প্রতিষেধক প্রদান করতে চাইছে কেন্দ্র। সুষ্ঠুভাবে যাতে এই কাজ সম্পন্ন করা যায়, সেই কাজ এখন থেকেই শুরু করতে হবে।
বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ লক্ষ পার করেছে। এই অবস্থায় এই ভয়াবহ ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য প্রতিষেধকের দিকে মুকিয়ে রয়েছে দেশের মানুষ। জুলাই মাসের মধ্যে যাতে দেশের ২৫ কোটি মানুষকে প্রতিষেধক দেওয়া যায়, সেজন্য তৈরি করা হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি। এই কমিটির নেতৃত্বে রয়েছেন নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পল। প্রতিষেধক বিলি করা থেকে শুরু করে প্রতিষেধক প্রদান ব্যবস্থা সম্বন্ধে একটি রোডম্যাপ তৈরি করেছে। এর পাশাপাশি প্রতিষেধক প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে নিয়মমাফিক যোগাযোগ রাখছে এই কমিটি।
আগামী বছরের শুরুতেই প্রতিষেধকের ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডোজ হাতে আসবে ভারতের। কেন্দ্রীয় সরকার যে ফরম্যাট তৈরি করেছে তাতে অংশ নিতে হবে বিভিন্ন রাজগুলিকেও। ইতিমধ্যেই রাজ্যগুলির কাছ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনগোষ্ঠীর তালিকা চেয়ে পাঠানো হয়েছে।
প্রথম দফায় করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মী-সহ আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই প্রতিষেধক দেওয়ার কথা ঠিক হয়েছে। তাছাড়া, যাদের জীবনের ঝুঁকি বেশি তারাও থাকবেন এই তালিকায়। দেশে এই মুহূর্তে তিনটি প্রতিষেধক তৈরির প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই তা ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়তেও চলে গিয়েছে। জোর আনা হচ্ছে প্রতিষেধক বিকাশের গতিতে। আশা করা যাচ্ছে, আগামী বছরের প্রথম দিকেই তা হাতে পাওয়া যাবে। দেশের প্রতিটি মানুষের কাছে দ্রুত করোনার প্রতিষেধক পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন তারা, এ কথাও রবিবারের অনুষ্ঠানে স্পষ্ট করে দেন স্বাস্থ্যমন্ত্রী।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!