ভারতে গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স (Domestic violence) বরাবর হয়ে এসেছে। বিগত ছয় মাসের লকডাউনে যা বাড়বে বলেই ধারণা করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সম্প্রতি যে ডোমেস্টিক ভায়োলেন্সের নমুনা পাওয়া গেল তা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন সকলে।
যিনি রক্ষক তিনিই ভক্ষক! সাধারণত আমরা কোন সমস্যায় পড়লে বা কোথাও অপরাধ সংঘটিত হচ্ছে দেখে অভিযোগ জানাতে চাই পুলিশের কাছে কিন্তু এবার একটি ভিডিওতে দেখা গেল একজন আইপিএস পুলিশ অফিসার (IPS Police Officer) তার স্ত্রীকে বেধড়ক মারধর করছেন! পাশে থাকা সারমেয়টি চিৎকার করে বাঁচাতে চাইছে মালকিনকে কিন্তু সেই আইপিএস অফিসার তার স্ত্রীকে মেরে মাটিতে ফেলছেন! পায়ের তীব্র আঘাত লাগায় চিৎকার করে উঠছেন মহিলা।
মধ্যপ্রদেশের ভোপালের আইপিএস অফিসারের এই কাণ্ডে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তিনি পুলিশের ডিজিপি (Director General) পুরুষোত্তম শর্মা। স্ত্রীকে টেনে হিঁচড়ে যখন মাটিতে ফেলে দেন তখন বাড়ির এক কর্মচারী কোনমতে এসে মালকিনকে বাঁচান।
এরপরেই গোটা ঘটনার কথা জানতে পেরে বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ অফিসারের ছেলে এমনকি এই ভিডিওটি পুলিশের হাতে তুলে দেন তার ছেলে। যদিও সেই আইপিএস অফিসারের এত ঔদ্ধত্য যে তিনি নিজের দোষ স্বীকার করেন তো নি বরং সংবাদমাধ্যমের সামনে বলেছেন যে এটা নিজেদের ঘরোয়া ব্যাপার! এদিকে খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পুরুষোত্তম শর্মাকে তাঁর পদ থেকেও বরখাস্ত করা হয়েছে। কতটা অমানবিক এবং নির্লজ্জ হলে এই কথা একজন আইপিএস অফিসার বলতে পারেন তা ভেবে তাজ্জব হয়ে যাচ্ছেন নেটিজেনরা।
কিন্তু তার স্ত্রীর উপর এই হিংস্র আচরণ এর কারণ কী?
জানা যাচ্ছে এর পেছনে রয়েছে এই আইপিএস অফিসারের কুকীর্তি। এই ডিজিপির সঙ্গে অন্য মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। সেই ঝামেলাই চরম রূপ নেয় সোমবার যা ধরা পড়ে বাড়ির সিসিটিভি ফুটেজে। পুরুষোত্তম শর্মা গোটা ঘটনায় ক্ষমা তো স্বীকার করেননি বরং তিনি প্রশ্ন তুলেছেন, “ও (নিজের স্ত্রী) বাড়িতে সিসিটিভি লাগালো কেন?”
গোটা ঘটনায় রীতিমতো ক্ষিপ্ত নারী পুরুষ নির্বিশেষে সকল নাগরিক। প্রত্যেকে পুরুষোত্তম শর্মার কঠোর শাস্তির দাবি করেছেন।
দেখে নিন সেই হিংস্র এবং অমানবিক ভিডিও যা দেখলে আপনার রক্ত গরম হয়ে উঠতে বাধ্য…
He is senior IPS officer from MP. Showing bravery on his wife. She had caught him with other women. In the video only dog seems to be disturbed due the incidents. pic.twitter.com/iXeKTNoQI3
— Skand Vivek Dhar (@skandvivek) September 28, 2020





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!